সারাদেশ

লকডাউনে বিয়ে,গুণতে হলো জরিমানা

নিজস্ব প্রতিনিধি,সাতক্ষীরা: সাতক্ষীরার তালা সদর ইউনিয়নের শাহাপুর গ্রামে লকডাউনের মধ্যে বিয়ের আয়োজন করায় ছেলের পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (২ আগস্ট) দুপুরে শাহপুর গ্রামের গফুর মহালদারের পুত্র মো. শাহিনুর মহালদারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও তালা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম তারেক সুলতান।

তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুল নাহার জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি- তালা উপজেলার শাহাপুর গ্রামের একটি বাড়িতে বিয়ের আয়োজন চলছে। খবর পেয়ে সেখানে গিয়ে দেখা যায়, আত্মীয়-স্বজনদের খাওয়া-দাওয়ার জন্য রান্নার আয়োজন চলছে।

প্রাথমিকভাবে ছেলে-মেয়ের বয়স ঠিক থাকলেও লকডাউন চলাকালীন সরকারি আইন অমান্য করে বড় পরিসরে বিয়ের আয়োজন করার কারণে ভ্রাম্যমাণ আদালত ছেলের পরিবারকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা