সারাদেশ

কনের বয়স ৫২, বরের ২২

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী : নীলফামারীর সৈয়দপুরে বিকি হোসেন (২২) নামে এক যুবকের সঙ্গে আফসানা (৫২) নামের এক বিধবা নারীর জোরপূর্বক বিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। ওই নারী সম্পর্কে যুবকের প্রতিবেশী খালা।

রোববার (১ আগস্ট) রাতে শহরের রসুলপুর এলাকায় এ ঘটনা ঘটে। বিকি হোসেন রসুলপুর পাওয়ার হাউস সংলগ্ন এলাকার ওয়াসিম আলীর ছেলে। আফছানা একই এলাকার ভ্যানচালক মৃত আজাদের স্ত্রী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দু'বছর আগে আফছানার স্বামী মারা যায়। স্বামীর মৃত্যুর পর আফসানা এক ছেলে ও মেয়ে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকেন। সম্প্রতি মেয়ের বিয়েও দিয়েছেন। তার ছেলের বয়স ১৪ বছর। এরই মধ্যে প্রায় ৪ মাস ধরে ছেলের বয়সী বিকি হোসেনের সঙ্গে বিধবা আফসানার পরকীয়া প্রেম চলছিলো।

ঘটনার দিন রাতে বিকি হোসেন ওই বিধবা নারীর ঘরে যায়। টের পেয়ে আফছানার ভাসুর ঘরে তালা দিয়ে প্রতিবেশীদের খবর দেন। প্রতিবেশীরা এসে আফছানা ও বিকিকে ঘরের তালা খুলে বের করে মারপিট করেন।

পরে ওই ওয়ার্ডের পৌর কাউন্সিলরের উপস্থিতিতে কাজী ডেকে জোরপূর্বক তাঁদের বিয়ে দেওয়া হয়।

বিয়ের ব্যাপারে কাউন্সিলর আনোয়ারুল ইসলাম মানিক বলেন, অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় এলাকাবাসী তাদের আটক করে। পরে এলাকাবাসীর সিদ্ধান্তেই তাদের বিয়ে দিয়েছি।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান সান নিউজকে জানান, এ ব্যাপারে কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা