সারাদেশ

কুড়িগ্রাম সীমান্ত থেকে ৭ অনুপ্রবেশ কারি আটক

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম : কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে ফেরার সময় ৭ অনুপ্রবেশ কারিকে আটক করেছে বিজিবি।

সোমবার (২ আগস্ট) ভোরে তাদেরকে আটক করা হয়। পরে বিনা পাসপোর্টে দেশে আসার অপরাধে মামলা দিয়ে তাদেরকে ফুলবাড়ী থানায় সোপর্দ করে বিজিবি।

আটককৃতরা হলেন- ফুলবাড়ী উপজেলার নওদাবস গ্রামের শাহালাম হকের ছেলে শহিদ আলী (৩১) তার স্ত্রী আফরোজা খাতুন (২৮), তার স্ত্রী পারভীন বিবি (২১), ছেলে আরমান আলী (০৮),কাশিপুর ইউনিয়নের আরজী নেওয়াশী গ্রামের ফজলুল হকের ছেলে রাজু মন্ডল (৩৬), ছেলে পারভেজ মন্ডল (০৬) ও নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ এলাকার আকবর আলীর ছেলে মোকসেদ আলী (৪২)।

বিজিবি সদস্যরা জানায়, ইটভাটায় কাজ শেষে সোমবার ভোরে তারা ভারতের দিনহাটা থানার সেউটি-২ গ্রামে সীমান্তের ৯৪২/৭ আন্তর্জাতিক পিলারের কাছ দিয়ে দালালের মাধ্যমে কাঁটা তার টপকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করেন। পরে ফুলবাড়ী উপজেলার কাশিপুর ইউনিয়নের ধর্মপুর সীমান্ত দিয়ে বাড়ি ফেরার সময় বিজিবি তাদেরকে আটক করে।

লালমনিরহাট ১৫ বিজিবির কাশিপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার রমজান আলী বিষয়টি নিশ্চিত করে জানান, ভারতের দিল্লিতে ইটভাটায় কাজ শেষে দুই দেশের দালাল চক্রের মাধ্যমে তারা বাংলাদেশ প্রবেশ করেন। কিন্তু অবৈধভাবে দেশে আসার অপরাধে তাদেরকে আটক করে ফুলবাড়ী থানায় সোপর্দ করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা