সারাদেশ

খালাস হচ্ছে ভারত থেকে আসা অক্সিজেনের চতুর্থ চালান

নিজস্ব প্রতিনিধি, সিরাজগঞ্জ: ভারত থেকে আসা আরও ২০০ টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) চতুর্থ চালানটি খালাস করা হচ্ছে।

সোমবার (২ আগস্ট) সকাল ৭টা থেকে সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে এই খালাস কার্যক্রম চলছে।

এর আগে রোববার (১ আগস্ট) রাত ২টার দিকে ‘ইন্দো-বাংলা অক্সিজেন এক্সপ্রেস’ ট্রেনটি ১০টি কন্টেইনারে ২০০ টন তরল অক্সিজেন নিয়ে সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতুর পশ্চিম রেল স্টেশনে এসে পৌঁছায়।

আমদানিকারক প্রতিষ্ঠান লিনডে বাংলাদেশ লিমিটেডের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রশাসনিক কর্মকর্তা সুফিয়া আক্তার ওহাব জানান, ভারত থেকে আসা ২০০ টন তরল মেডিকেল অক্সিজেনের (এলএমও) চতুর্থ চালানটি খালাস করা হচ্ছে। খালাস শেষে ২০ টন করে অক্সিজেনবাহী এসব লড়ি সড়কপথে নারায়ণগঞ্জের রূপগঞ্জের সেন্ট্রাল অক্সিজেন প্ল্যান্টে নেয়া হবে। সেখানে নেয়ার পর চাহিদা অনুযায়ী তা পৌঁছে যাবে দেশের বিভিন্ন প্রান্তে।

উল্লেখ্য, আন্তর্জাতিক ওই প্রতিষ্ঠানটি এ নিয়ে চারবার রেলপথে ভারত থেকে মোট ৮০০ টন তরল অক্সিজেন বাংলাদেশে নিয়ে আসলো। এর আগে তিন ধাপে ৬০০ টন তরল অক্সিজেনবাহী ট্রেন সিরাজগঞ্জ বঙ্গবন্ধু সেতু পশ্চিম রেলওয়ে স্টেশনে আসে।

সান নিউজ/এমবি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা