সারাদেশ

বগুড়ায় সর্বোচ্চ ২৬ জনের মৃত্যু 

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : বগুড়ার তিন হাসপাতালে করোনা এবং উপসর্গ নিয়ে ২৬ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে করোনায় ১৮ জন এবং উপসর্গ নিয়ে ৮জন মারা গেছেন। এ সময়ে করোনা শনাক্ত হয়েছে ১২৬ জনের এবং সুস্থ হয়েছেন ১৯৩ জন।

সোমবার (২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন জেলার ডেপুটি সিভিল সার্জন ডা. মোস্তাফিজুর রহমান তুহিন।

মৃতরা হলেন-বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলার আদমদীঘির মোমেনা (৬০), আকতার বানু (৮৫), শাজাহানপুরের আব্দুল আজিজ (৪৮), সোনাতলার শামসুদ্দিন (৬৫), মতিউর (৬০), বজলার রহমান (৭৫) গাবতলীর আজিজার রহমান (৭৭), মোহাম্মদ আলী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় জেলা সদরের জয়নুল (৭১), এবং বেসরকারি টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে বাধন চন্দ্র (৬৫) এবং শিবগঞ্জের তাজুল ইসলাম (৬০) মারা গেছেন। এ ছাড়া বগুড়ার তিন হাসপাতালে করোনার উপসর্গ নিয়ে আটজন মারা গেছেন। এ ছাড়া করোনায় বগুড়ার বাইরের জেলার আটজন বাসিন্দা চিকিৎসাধীন অবস্থায় গেছেন।

ডা. তুহিন জানান, গত ২৪ ঘণ্টায় জেলায় ৪৭৮ নমুনায় নতুন করে আরও ১২৬ জন শনাক্ত হয়েছেন। আক্রান্তের হার ২৬ দশমিক ৩৫ শতাংশ। এর মধ্যে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের (শজিমেক) পিসিআর ল্যাবে ২৮২ নমুনায় ৬২ জন, জিন এক্সপার্ট মেশিনে ৪ নমুনায় ৩ জন, অ্যান্টিজেন পরীক্ষায় ১৬৯ নমুনায় ৫১ জন এবং টিএমএসএস মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে ২৩ নমুনায় ১০ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে সদরের ৬১, শেরপুরে ৬, গাবতলীতে ৬, আদমদীঘিতে ৫, দুপচাঁচিয়ায় ৫, শাজাহানপুরে ১৯, শিবগঞ্জে ১২, ধুনটে ৪, নন্দীগ্রামে ৩, সারিয়াকান্দিতে ২, সোনাতলায় ২ এবং কাহালুতে একজন রয়েছেন।

ডা. তুহিন আরো জানান, গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯৩ জন। এ নিয়ে জেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ হাজার ১২০ জন এবং সুস্থ হয়েছেন ১৭ হাজার ৫৪ জন। জেলায় নতুন করে ১০ জনের করোনায় মৃত্যু হওয়ায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮২ জন। জেলায় বর্তমানে ১ হাজার ৪৮৪ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছে। জেলায় করোনায় আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৫৫১ জন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা