সারাদেশ

অসুস্থ রবিউলের সুচিকিৎসার ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী : ফরিদপুরের বোয়ালমারীতে ১৮ বছর ধরে মাটির গর্তে শিকলবন্দি থাকা মানসিক ভারসাম্যহীন রবিউল ইসলাম এবার পেতে যাচ্ছেন ইউএনও ঝোটন চন্দের সহযোগিতায় সুচিকিৎসা। মঙ্গলবার (৩ আগস্ট) পাবনা মানসিক হাসপাতালে তাকে ভর্তি করা হবে।

সোমবার(২ আগস্ট) অসুস্থ রবিউল পেয়েছে ইউএনও-র ব্যক্তিগত উদ্যোগে দেয়া জামা এবং সমাজসেবা অধিদপ্তর থেকে দেয়া সরকারি সহায়তা।

সোমবার বেলা তিনটার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে ইউএনও ঝোটন চন্দ বোয়ালমারী উপজেলা সমাজ কল্যাণ পরিষদের পক্ষ থেকে মানসিকভাবে অসুস্থ রবিউল ইসলামের বাবা নুরুল ইসলামের হাতে চিকিৎসাবাবদ ৫ হাজার টাকা তুলে দেন।

এ সময় উপজেলা সমাজ কল্যাণ কর্মকর্তা প্রকাশ কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ তার ব্যক্তিগত অর্থে কেনা চারটি টি-শার্ট ও চারটি ট্রাউজার্সও রবিউলের পরিধানের জন্য এ সময় তার বাবার হাতে তুলে দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, বিনামূল্যে রবিউলের সুচিকিৎসার জন্য পাবনা মানসিক হাসপাতালে ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তাকে মঙ্গলবার (৩ আগস্ট) পাবনা মানসিক হাসপাতালে ভর্তি করা হবে।

এর আগে রবিউলের বাড়ি গিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ তার থাকার জন্য একটি ঘর নির্মাণের এবং থানা অফিসার ইন চার্জ মোহাম্মদ নুরুল আলম তার সুচিকিৎসার যাবতীয় দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা