সারাদেশ

রাঙ্গামাটিতে বৃদ্ধকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, রাঙ্গামাটি : রাঙ্গামাটি সদর উপজেলার দুর্গম মগবান ইউনিয়নের বল্টুগাছ মোন পাড়ায় অজ্ঞাতনামা সন্ত্রাসীদের হামলায় এক বৃদ্ধ নিহত হয়েছে। শনিবার (২৪ জুলাই) রাতে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন ও ঘাগড়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় সন্ত্রাসীরা তাকে এলোপাথারী কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়।

রোববার (২৫ জুলাই) স্থানীয়রা রাঙ্গামাটি কোতয়ালী থানার পুলিশকে খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে। কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। নিহত বাসিরাম তংচঙ্গ্যা (৬০) সদর উপজেলাধীন মগবান ইউনিয়নের বল্টুগাছ মোনপাড়া এলাকার বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বিকালে বাসিরাম তঞ্চঙ্গ্যাকে তার বাড়ির কিছু দুরে রাঙ্গামাটি সদর উপজেলার মগবান ইউনিয়ন ও ঘাগড়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় কে বা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে।

এরপর খবর পেয়ে নিহতের স্বজনরা কৌশলে পুলিশকে না জানিয়ে প্রশাসনের অগোচরে নিহতের লাশ এলাকার দেবতাছড়িস্থ শ্মশান খোলায় দাহ করার জন্য নিয়ে গেলে স্থানীয় সূত্রে বিষয়টি জানতে পারে কোতয়ালী থানা পুলিশ কর্তৃপক্ষ। পরে কোতয়ালী থানার ওসি কবির হোসেনের নির্দেশনায় লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের মর্গের লাশটি নিয়ে আসে পুলিশ।

মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্পরঞ্জন চাকমা জানান, মগবান বন্টুগাছ মোন পাড়ার বাসিন্দা বাসিরাম চাকমাকে ঘাগড়া এলাকার সীমান্ত এলাকায় কে বা কারা কুপিয়ে হত্যা করে। পরে স্থানীয় জানতে পেরে আমাকে খবর দেয়। এছাড়া স্থানীয়রা পুলিশকেও খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে।

রাঙ্গামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মো. কবির হোসেন জানিয়েছেন, গতকাল রাতে আমরা হত্যাকাণ্ডের খবর পেয়েছি। পরে আমরা আজ সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হাসপাতালে প্রেরণ করেছি।

এই ঘটনায় পুলিশের তদন্ত চলছে ময়না তদন্তের রিপোর্ট ও তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা