সারাদেশ

লকডাউনে জমজমাট পশুর হাট!

নিজস্ব প্রতিনিধি, কুড়িগ্রাম: পবিত্র ঈদুল আজহার ছুটির পর সরকার ঘোষিত ‘কঠোর’ লকডাউনে কুড়িগ্রাম সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের যাত্রাপুর হাটে পশুর হাট বসেছে।

শনিবার (২৪ জুলাই) কোনও রকম স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে সাপ্তাহিক পশুর হাট বসানো হয়েছে। ব্রহ্মপুত্র-দুধকুমার নদের মোহনা অববাহিকায় বসা এই হাটে ক্রেতা-বিক্রেতা এমনকি ইজারাদারের প্রতিনিধিদেরও মাস্ক পরতে দেখা যায়নি।

চরাঞ্চল থেকে আগত বিক্রেতারা লকডাউন পুনর্বহালের খবর ‘জানেন না’ দাবি করে হাটে উপস্থিত হলেও হাট কমিটি বলছে, হাটের কার্যক্রম বন্ধ রাখার ব্যাপারে প্রশাসন থেকে কোনও ‘নির্দেশনা পাননি’।

তবে উপজেলা প্রশাসন বলছে, ‘নির্দেশনা পাইনি’ বলে হাট কমিটির দায় এড়ানোর সুযোগ নেই। এটা দেশজুড়ে পূর্বঘোষিত নির্দেশনা।

শনিবার যাত্রাপুর হাটে দেখা যায়, জেলার গুরুত্বপূর্ণ এই হাটে ব্যাপক জনসমাগম ঘটেছে। হাটের মূল সড়কের দুই পাশে ভ্রাম্যমাণ পণ্য বিক্রেতাসহ স্থায়ী দোকানদাররাও ব্যবসায়িক কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। তবে মাস্ক পরিধান কিংবা সামাজিক দূরত্বসহ স্বাস্থ্যবিধি মানার কোনও লেশ পাওয়া যায়নি। পশুর হাটেও একই চিত্র দেখা গেছে।

স্বাস্থ্যবিধি বাস্তবায়নের দায়িত্ব যে ইজারাদার ও প্রতিনিধিদের; তারাই ছিলেন মাস্ক ছাড়া। যে দুই একজনের সঙ্গে মাস্ক ছিল, সেটাও মুখে নয়, থুতনিতে। মহামারি নিয়ে এমন উদাসীনতা কী ভয়াবহতা নিয়ে আসতে পারে সে ব্যাপারে হাট আয়োজকসহ ক্রেতা-বিক্রেতা সবাই নির্ভার।

হাটে গরু বিক্রি করতে আসা রেজাউল করিম রুবেল বলেন, ‘সংসার চালাতে টাকার প্রয়োজন। তাই হাটে গরু বেচতে আসছি। লকডাউনেও তো চলতে হবে।’

মাস্ক পরেননি কেন এমন প্রশ্নে তিনি বলেন, ‘ভুলে ফেলে আসছি।’ এমন অজুহাত প্রায় সব বিক্রেতার। কেউ বলছেন, ‘গরম লাগে তাই খুলে রাখছি’ আবার কেউ বলেন, ‘এখানে কেউ মাস্ক পরে না, সবাই পরলে আমিও পরতাম।’

ক্রেতা-বিক্রেতার এমন অজুহাতের ব্যতিক্রম নন হাট ইজারাদারও। মাস্ক ছাড়াই হাটে উপস্থিত হাট ইজারাদারের প্রতিনিধি সানাউল বলেন, ‘মাস্ক আছে, অজু করার সময় খুলছি। আর পরার কথা মনে নেই।’ হাট অয়োজনে প্রশাসনের নির্দেশনা ও স্বাস্থ্যবিধি পালনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ ব্যাপারে আমাদের ইজাদারের অফিসে কথা বলুন।’

লকডাউনে হাট অয়োজনে প্রশাসন থেকে কোনও নির্দেশনা দেওয়া হয়েছে কি-না জানতে চাইলে যাত্রাপুর হাট কমিটির সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন বলেন, ‘এমন কোনও নির্দেশনা পাইনি। চেয়ারম্যানও এ ব্যাপারে আমাকে কিছু জানাননি। কোনও বৈঠকও করেননি।’

এ ব্যাপারে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিলুফা ইয়াছমিন বলেন, ‘নির্দেশনা পাইনি এটা বলে হাট কমিটি দায় এড়াতে পারে না। পরবর্তী হাটে যাতে এমনটা না হয় সে ব্যাপারে আমরা ব্যবস্থা নেবো।’

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা