সারাদেশ

করোনার খবরে মায়ের মৃত্যু, মৃত‌্যুর খবরে বাবার

নিজস্ব প্রতিনিধি,সিরাজগঞ্জ: ছেলের করোনা আক্রান্তের খবর পেয়ে মারা গেলেন মা। পরে ছেলের মৃত্যুর খবর পেয়ে মারা গেলেন বাবাও।

সিরাজগঞ্জ সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের সদান্দনপুর গ্রামে মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।

নিহতদের পরিবার সূত্র জানা যায়, গত সপ্তাহে করোনা আক্রান্ত হয়ে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি হন সেনাবাহিনীর সাবেক ল্যান্স করপোরাল হাজী শহিদুল ইসলাম স্বপন (৬৫)।

সেখানে তার শ্বাসকষ্ট বেড়ে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হয়। পরে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।

এ খবর শুনে ঈদের দিন (২১ জুলাই) স্ট্রোকে তার মা রাবেয়া বেগমের (৯৫) মৃত‌্যু হয়। হাসপাতালে হাজী শহিদুল ইসলাম স্বপনের অবস্থার অবনতি হলে শনিবার (২৪ জুলাই) ভোরে তার মৃত‌্যু হয়। এদিকে এ সংবাদ শোনার পর স্বপনের বাবা হাজী আব্দুল মান্নান সিদ্দিকীও (১০৫) স্ট্রোকে মারা যান।

স্থানীয় সয়দাবাদ ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য খোরশেদ আলম খলিল ওই পরিবারের বরাত দিয়ে বলেন, ‘ছেলের করোনার কথা শুনে প্রথমে মা মারা যান। পরে ছেলের মৃত্যুর কথা শুনে বাবাও চলে গেলেন। বাবা-ছেলের জানাজা শেষে শনিবার (২৪ জুলাই) দুপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।’

সিরাজগঞ্জ সদর থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বাস্থ্যবিধি মেনে তাদের জানাজা সম্পন্ন করে। পরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা