ফাইল ছবি
সারাদেশ

চুল কাটানো নিয়ে ছেলের আত্মহত্যা!

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী: স্টাইল করে চুল কাটানো নিয়ে বাবার সঙ্গে কথা কাটাকাটি হয় ছেলের। এরপর জোড় করে তাকে ফের সেলুনে নিয়ে গিয়ে চুল কাটিয়ে আনেন বাবা। এ ঘটনার জেরে ছেলে আরিফ ইসলাম আত্মহত্যা করেছেন (২০)। ঘটনাটি নীলফামারীর সৈয়দপুরের।

শনিবার (২৪ জুলাই) দুপুরে সৈয়দপুর পৌর শহরের নিচু কলোনী ভাঙা কোয়ার্টার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আরিফ ইসলাম ওই এলাকার ময়নুল ইসলামের ছেলে।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, শুক্রবার রাতে আরিফ চুল কাটিয়ে বাসায় আসেন। এ সময় তার চুল কাটানোর স্টাইল নিয়ে বাবা-ছেলের মধ্যে কথা কাটাকাটি হয়। বাবা ময়নুল তাকে ভালো করে আবারো চুল কাটানোর জন্য সেলুনে নিয়ে যান। আরিফ সেলুন থেকে ফিরে রাতের খাবার খেয়ে নিজের ঘরে ঘুমিয়ে পড়েন।

সকাল ৭টায় ঘুম থেকে উঠে গলায় দড়ি দিয়ে সিলিংয়ের সাথে আরিফকে ঝুলতে দেখেন তার মা। এ সময় তিনি চিৎকার করলে তার লোকজনসহ প্রতিবেশীরা এসে মরদেহ মাটিতে নামিয়ে পুলিশে খবর দেন।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান বলেন, ঘটনাস্থলে গিয়েছিলাম। ঘটনাস্থল থেকে দুটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে। জোর করে ছেলেটিকে সেলুনে নিয়ে গিয়ে চুল কাটিয়েছিল তার বাবা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা