সারাদেশ

জরিমানার পরিবর্তে খাদ্য সহায়তা দিলেন ইউএনও

নিজস্ব প্রতিবেদক,পিরোজপুর: পিরোজপুরে সরকার ঘোষিত লকডাউন অমান্য করে অটোরিক্সা নিয়ে রাস্তায় আসা চালকদের জরিমানার পরিবর্তে খাদ্য সহায়তা দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়েছেন সদর উপজেলা নির্বাহী অফিসার মো.বশির আমহম্মেদ।

শনিবার (২৪জুলাই) পিরোজপুর পৌরসভার বিভিন্ন স্থান ঘুরে এ খাদ্য সহায়তা দেন তিনি।

জানা গেছে, দেশের করোনা সংক্রমণের তৃতীয় ধাপে দেশ ব্যাপী লকডাউনের দ্বিতীয় দিনে পিরোজপুরের সদর উপজেলার পৌর এলাকাসহ বিভিন্ন এলাকায় কিছু অটোরিক্সা চালক ও রিক্সা চালককে গাড়ি চালাতে দেখা যায়। ওই সব অটো-চালকদের গাড়ি চালাতে বন্ধ রাখার জন্য ও লক ডাউনের আদেশ মেনে চলতে উৎসাহিত করতে প্রচারণা করা হয়। এ সময় ওই অটো-চালকদের প্রত্যেকের কাছে খাদ্য সামগ্রী দিয়ে তাদের বাড়ি পাঠিয়ে দেন এবং বাড়ি থেকে বেড় হতে নিষেধ করেন।

এদিকে সকাল থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.বশির আহম্মেদের নেতৃত্বে পৌর এলাকার পাড়েরহাট রোড, রানীপুর, বাসষ্ট্যান্ড সহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে প্রায় শতাধিক অটো চালকদের এ খাদ্য সহায়তা প্রদান করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনুপ দাস। প্রতিজনকে ১০ কেজি করে চাল, এক কেজি করে ডাল, আলু, পিয়াজ, তেল, লবণ প্রদান করেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. বশির আহম্মেদ বলেন, অটোরিক্সা চালকরা পেটের টানে গাড়ি নিয়ে রাস্তায় বের হয়েছে। তাই তাদের প্রথমেই জরিমানা করলে তারা আর্থিক ভাবে ক্ষতিগ্রস্ত হবে। তাই তাদের বিষয়টি মানসিকভাবে চিন্তা করে তাদের জরিমানা না করে লকডাউন কার্যকর করতে উৎসাহিত করা সহ তাদের এক সপ্তাহের খাদ্য সামগ্রী দিয়ে বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

সাননিউজ/জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

ইংল্যান্ড দল থেকে সরে দাঁড়ালেন কোল পালমার

ইংল্যান্ড জাতীয় ফুটবল দলে ফের ডাক পেলেও ইনজুরির কারণে স্কোয়াড থেকে সরে দাঁড়াচ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা