সারাদেশ

নারায়ণগঞ্জে যুবককে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের ফতুল্লায় টাকা লেনদেনকে কেন্দ্র করে মাসুদ (২৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার (২৪ জুলাই) দুপুরে পাগলার নয়ামাটি মুসলিমপাড়ার জুস কারখানার সামনে এ ঘটনা ঘটে।

নিহত মাসুদ পাগলা নয়ামটি পশ্চিম পাড়ার রুহুল মিয়ার ভাড়াটিয়া মো. রফিকুল ইসলামের ছেলে। এ ঘটনায় পুলিশ সোহেল (২০) ও তার বাবা আইয়ুব আলীকে (৫৫) আটক করেছে। এ সময় সোহেলের কাছ থেকে একটি সুইচ গিয়ার ছুরি উদ্ধার করেছে পুলিশ।

স্থানীয়রা জানান, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে দুপুর সোয়া ১২টার দিকে মাসুদের ছোট ভাই শাওনের সঙ্গে সোহেলের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে শাওন ও সোহেল গ্রুপের মাঝে মারামারি শুরু হয়। এ সময় মাসুদ ছোট ভাইকে বাঁচাতে এগিয়ে এলে সোহেল ও তার সহযোগীদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত জখম হন মাসুদ। তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ সময় এলাকাবাসী ঘটনাস্থল থেকে একটি সুইচ গিয়ার ছুরিসহ সোহেলকে আটক করে পুলিশে সোপর্দ করে।

এলাকাবাসী জানায়, নিহত মাসুদের ছোট ভাই শাওন ও আটক সোহেল দুজন বন্ধু ছিল। দেড় মাস আগে সোহেলের কাছ থেকে তিন হাজার টাকা ধার নেন শাওন। সেই টাকা চাইতে গেলে ঈদের আগের রাতে সোহেলকে চর-থাপ্পড় মেরে তাড়িয়ে দেয় মাসুদ। এ ঘটনার জের ধরেই শনিবার দুপুরে পূর্বপরিকল্পিতভাবে সোহেল ও তার সহযোগীরা এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটিয়েছে।

এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবুজ্জামান জানান, টাকা-পয়সা লেনদেনকে কেন্দ্র করে দুপুরে সোহেল ও তার সহযোগীরা মাসুদকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় পুলিশ দুইজনকে আটক করেছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতার অভিযান চলছে বলে তিনি জানান।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা