সারাদেশ

ধরা পড়লো ২২ কেজি ওজনের ‘পাখি মাছ’!

নিজস্ব প্রতিনিধি, লহ্মীপুর: মেঘনা নদীতে ২২ কেজি ওজনের একটি সামুদ্রিক মাছ ধরা পড়েছে যা আগে কখনো এ অঞ্চলের মানুষ দেখেনি। স্থানীয় লোকজন এটিকে ‘পাখি মাছ’ বললেও বিশেষজ্ঞরা বলছেন ভারত-প্রশান্ত মহাসাগরীয় সেইল ফিশ।

শুক্রবার (২৩ জুলাই) রাতে মো. রিপন মাঝি নামের এক জেলের জালে মাছটি ধরা পড়ে। পরে তিনি স্থানীয় এক ব্যবসায়ীর কাছে ৩৫০ টাকা কেজি দরে সাড়ে সাত হাজার টাকায় মাছটি বিক্রি করেন।

প্রায় সাত ফুট লম্বা মাছটি শুক্রবার দিবাগত মধ্যরাতে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার পাটারির হাটের জারির দোনা মাছঘাট এলাকায় বিক্রি করা হয়েছে। মাছটির পিঠে বিশাল আকারের পাখনা (পৃষ্ঠীয় পাখনা) থাকায় এটিকে স্থানীয়ভাবে পাখি মাছ বলছে মানুষ। নতুন এ মাছটি দেখে উৎসুক অনেকে ভিড় করছে।

জেলে মো. রিপন মাঝি বলেন, শুক্রবার সন্ধ্যায় তিনি কয়েকজন সঙ্গী নিয়ে লক্ষ্মীপুরের মেঘনা নদীতে মাছ ধরতে যান। তিন-চার ঘণ্টায় কোনো মাছ না পেয়ে তাঁরা হতাশ ছিলেন। রাত ১০টার দিকে জাল তুলে ফেলার সিদ্ধান্ত নেন। জাল প্রায় অর্ধেক তোলার সময় বড় একটা ঝাঁকি দিলে সবাই বুঝতে পারেন, জালে বড় কোনো মাছ আটকা পড়েছে। প্রায় পৌনে এক ঘণ্টা সময় নিয়ে জাল টেনে নৌকায় তুলে দেখেন বড় এক পাখি মাছ ধরা পড়েছে। পরে দ্রুত মাছটি নৌকায় তুলে সোজা চলে আসেন মাছবাজারে।

কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আবদুল কুদ্দুছ বলেন, মাছটি সামুদ্রিক। বড় পাখনা থাকায় এটিকে পাখি মাছ বলা হয়। বিরল এ মাছ আগে কখনো এ অঞ্চলের মানুষ দেখেনি। এ কারণে মাছটি দেখার জন্য উৎসুক মানুষ ভিড় করে।

সান নিউজ/এফএআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা