সারাদেশ

রাজবাড়ীতে ধরা পড়লো ২৫ কেজি ওজনের কাতল 

নিজস্ব প্রতিনিধি, রাজবাড়ী : রাজবাড়ীর ঢালার চর এলাকায় ধরা পড়েছে ২৫ কেজি ৩০০ গ্রাম ওজনের কাতল মাছ।

বৃহস্পতিবার (২২ জুলাই) সকালে পদ্মা-যমুনা নদীর মোহনায় নিরঞ্জন হালদার নামের এক জেলের জালে হাতে মাছটি ধরা পড়ে।

স্থানীয়রা জানান, মাছটি বিক্রি করার জন্য দৌলতদিয়া ৫ নম্বর ফেরিঘাট এলাকায় আনলে শাকিল সোহান মৎস্য আড়দের মালিক শাহজাহান শেখ ও নুরু ইসলাম যৌথভা‌বে এক হাজার ৭০০ টাকা কেজি দরে ৪৩ হাজার টাকায় মাছটি কিনে নেন।

পরে তারা ফোনের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে যোগাযোগ করে ঢাকার এক বড় ব্যবসায়ীর কাছে মাছটি এক হাজার ৭৫০ টাকা কেজি দরে ৪৪ হাজার ২০০ টাকায় বিক্রি করেন।

এ বিষয়ে মাছ ব্যবসায়ী শাজাহান শেখ বলেন, ‘নদীতে বর্ষা মৌসুমে বড় বড় মাছ পাওয়া যায়। সেই মাছগুলো জেলেরা বিক্রি করতে আনলে ডাকের মাধ্যমে কিনে সামান্য লাভে বিক্রি করি। কাতলটিও কিনে সামান্য লাভে ঢাকার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করি।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা