সারাদেশ

মিরসরাইয়ে বিদ্যালয়ের প্রহরীরকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, মিরসরাই : মিরসরাইয়ে নাজিম উদ্দিন (৪৫) নামে উপজেলার বড়তাকিয়া আবুল কাশেম বালিকা উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (২২ জুলাই) ভোরে দায়িত্বরত অবস্থায় ফজরের নামাজের পরে বিদ্যালয়ে অবস্থান করলে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার দুয়ারু গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, নাজিম উদ্দিন বিদ্যালয়ের দায়িত্ব পালন অবস্থায় ফজরের নামাজের পরে বিদ্যালয়ে অবস্থান করলে অজ্ঞাত ব্যক্তি এসে তার নিকট অর্থ দাবি করে এবং বিদ্যালয় অফিসের চাবি চায়। তিনি তা দিতে রাজি না হলে কিছু বুঝে ওঠার আগে তার ওপর হামলা শুরু করে এবং তাকে রক্তাক্ত করে।

তিনি কোনো মতে দৌড়ে পার্শ্ববর্তী বড়তাকিয়া ফিলিং ষ্টেশনে আশ্রয় নেয়। পরে স্থানীয়রা আহতকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

এ ব্যাপারে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি মিরসরাই থানার পুলিশকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা