সারাদেশ

ভাষা সৈনিক সমেলা রহমান করোনায় মারা গেলেন 

নিজস্ব প্রতিনিধি, নীলফামারী : নীলফামারীতে নারী ভাষাসৈনিক সমেলা রহমান (৮৭) করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন । তিনি ভাষা সৈনিক ও সঙ্গীতশিল্পী প্রয়াত ওয়ালিউর রহমানের সহধর্মিণী ছিলেন।

বৃহস্পতিবার (২২ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. অমল রায় বিষয়টি নিশ্চিত করেছেন।

ভাষা সৈনিক সমেলা রহমান জেলা শহরের শাহীপাড়া কলেজ সড়কের স্থায়ী বাসিন্দা। মৃত্যুকালে তিনি সাত ছেলে-মেয়েসহ অসংখ্য গুহগ্রাহী রেখে গেছেন।

সমেলা রহমানের পারিবারিক সূত্রে জানা যায়, তিনি চলতি বছরের ১৭ ফেব্রুয়ারি প্রথমডোজ ও ১৭ এপ্রিল দ্বিতীয় ডোজ করোনা টিকা নেন। গত ৭ জুলাই নীলফামারীতে র‌্যাপিড এন্টিজেন টেষ্টে তার করোনাভাইরাস শনাক্ত হয়। এছাড়া তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

সূত্র আরও জানায়, গত ৯ জুলাই তাকে নীলফামারী জেনারেল হাসপাতালের করোনা ইউনিটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে নেওয়া হয়। শ্বাসকষ্ট বেড়ে গেলে তাকে অক্সিজেন দিয়ে রাখা হয়।

সমেলা রহমানের ছোট ছেলে সুমন রহমান বলেন, বৃহস্পতিবার বাদ আছর নামাজে জানাজা শেষে শহরের পৌর কবরস্থানে মাকে দাফন করা হবে।

ভাষাসৈনিক সমেলা রহমানের মৃত্যুকে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য আসাদুজ্জামান নূর, জেলা আওয়ামী লীগের সভাপতি পৌর মেয়র দেওয়ান কামাল আহমেদ, বীর মুক্তিযোদ্ধা জেলা পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদিন প্রমুখ।

৫২ এর ভাষা আন্দোলনে নীলফামারীতে সমেলা রহমানসহ অনেকে সোচ্চার ছিলেন। নীলফামারীর সরকারী কলেজের শহীদ মিনারে ২৭ জনের নাম খোদাই করা রয়েছে। এই তালিকার মধ্যে ১১ জন নারী রয়েছেন। এদের মধ্যে একমাত্র সমেলা রহমান বেঁচে ছিলেন।

চলতি বছরের ২১ ফেব্রুয়ারি পালনের সময় সমেলা রহমান ভাষা আন্দোলন প্রসঙ্গে সাংবাদিকদের বলেছিলেন-তার বাবার নাম সমজান আলী এবং মায়ের নাম সফিরন-নেছা। ১৯৫২ সালে তিনি নীলফামারী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী ছিলেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা