সারাদেশ

ঈদের দিন গণধর্ষণের শিকার নারী

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জে ঈদের দিন ঘুরতে বেরিয়ে গণধর্ষণের শিকার হলেন এক নারী। তার বাড়ি নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতি গ্রামে।

বুধবার (২১ জুলাই) সন্ধ্যায় গোপালগঞ্জ সদর উপজেলার গোপীনাথপুর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে। সে ঈদ উপলক্ষে গোপীনাথপুর গ্রামে বড় বোনের বাড়িতে বেড়াতে এসেছিল।

এ ঘটনায় গোপালগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত ধর্ষক গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া গ্রামের শওকত মুসল্লীর ছেলে শরিফুলকে(২৫) গ্রেফতার করেছে। বাকি দুই অভিযুক্ত পলাতক রয়েছে।

গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ধর্ষিতার বরাত দিয়ে বলেন, ধর্ষণের শিকার ২১ বছর বয়সী ওই নারী জানিয়েছেন, ঈদের দিন বিকালে ১১ বছর ও ৭ বছর বয়সী দুই ভাগ্নেকে সঙ্গে নিয়ে রেললাইনে ঘুরতে বের হয়।

সন্ধ্যার দিকে হাজির হয় তিনজন যুবক। তারা ভাগ্নেদের সামনে থেকে মেয়েটিকে রেললাইনের নিচে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেছে বলে পুলিশের কাছে অভিযোগ দেয়। পুলিশ দ্রুত আসামিদের গ্রেফতার করতে অভিযানে নামে। বুধবার গভীর রাতে শরিফুলকে পুলিশ আটক করে। বাকি দুই আসামি পলাতক রয়েছে। তাদেরও গ্রেফতারের চেষ্টা চলছে।

তিনি আরও বলেন, ঘটনাটি যেহেতু রেললাইনে ঘটেছে সেহেতু মামলা ও আসামি রেলপুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা