সারাদেশ

মমেকে আরও ১৮ জনের প্রাণহানি 

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : করোনাভাইরাসের সংক্রমণ ও উপসর্গ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৮ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (২০ জুলাই) সকাল ৮ টা থেকে বুধবার (২১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের মধ্যে তাদের মৃত্যু হয়। মৃতদের মধ্যে ৭ জন করোনা শনাক্ত হয়ে এবং ১১ জন উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের মুখপাত্র ডা. মহিউদ্দিন খান মুন।

তিনি বলেন, ইউনিটটিতে করোনায় মারা গেছেন ময়মনসিংহ সদরের সুলতান আহমেদ (৫৮), সুলতানা আক্তার (৩৪), ত্রিশালের খোদেজা খাতুন (৫৫), নেত্রকোনা সদরের মানিক চক্রবর্তী (৬৩), পূর্বধলার লিফটন রায় (৩৮), দুর্গাপুর উপজেলার আশরাফ আলী (১০০) ও টাঙ্গাইলের মধুপুরের শেফালি আক্তার (৫৭)।

এছাড়া উপসর্গ নিয়ে মারা যান ময়মনসিংহ সদরের সদরের এরশাদ আলী (৮১), রীতা বেগম (৪৬), আবদুল বারি (৬৫), ফুলবাড়িয়ার মনজুরুল হক ( ৮০), জয়বুন্নেসা (৮০), গৌরীপুরের নুরুল আমিন (৮০), ফাতেমা আক্তার (৬০), মিনতি সরকার (৩৬), নেত্রকোনার কেন্দুয়ার জগবন্ধু (৭০), টাঙ্গাইলের সাজেদা বেগম (৪০) ও গাজীপুরের শ্রীপুরের রুনা আক্তার (২৮)।

ডা. মহিউদ্দিন খান মুন জানান, করোনা ইউনিটে বর্তমানে ৩৩৯ জন রোগী ভর্তি আছেন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২২ জন রোগী। নতুন ভর্তি হয়েছেন ৩৬ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮১ জন।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা