সারাদেশ

চুইঝাল মাংসের রেসিপি

সান নিউজ ডেস্ক : ঈদে রান্না করুন খুলনা অঞ্চলের চুই ঝাল মাংস লক্ষ্য করলে দেখবেন এ মাংসের ভিতরে অতিরিক্ত তেল নেই। আবার মাংস গুলো কিন্তু কষা ভুনা। চুই দিয়ে রান্না করার ফলে মাংসের মধ্যে একটা ফ্লেভার আসে। যা আসলে বলে বুঝানো যায় না। নাম চুই ঝাল হলেও এটি খেতে কিন্তু ঝাল লাগে না। মরিচ খেলে যেমন ঝালে ঘাম চলে আসে, চুই ঝালে কিন্তু সে রকম ঝাল লাগে না।

উপকরণ
-মাংস
-জিরা
-এলাচ
-মরিচের গুড়া
-দারুচিনি
-হলুদ
-আদা
-গরম মসলা

প্রণালী
একটি প্যানে মাংস নিয়ে নিবেন। আপনি চাইলে খাসি বা গরু যে কোন মাংস নিতে পারেন। মাংসের টুকরো গুলো একটু বড় বড় করে কাটতে হবে। এবার একে একে সব মসলা দিয়ে দিতে হবে। পিয়াজ ১ কাপ পরিমান , ২ - ৩ টুকরা দারুচিনি , তেজপাতা ৩ টি , ৫ – ৬ টি ছোট সাদা এলাচ , লং ৪ টি , গোল মরিচ ১০ – ১২ টি , শুকনো মরিচের গুড়ো ১ টেবিল চামচ , হলুদ ১ চা চামচ , ধনে গুড়ো ১ তেবিল চামচ , লবন ১ টেবিল চামচ , রসুন বাটা ১ টেবিল চামচ , আদা বাটা ১ টেবিল চামচ , যে কোন রান্নার তেল ১ কাপ পরিমান দিয়ে দিবেন। সব গুলো মসলার সাথে মাংস খুব ভালো ভাবে উলটে পালটে মাখাতে হবে। এই মাখানোর উপরেই আসলে মাংসের আসল স্বাদ নির্ভর করে। মাংসটা যত ভালো করে মাখানো হবে স্বাদ তত বেড়ে যাবে। মাখানো হলে পানি দিয়ে দিতে হবে। এমন ভাবে পানি দিতে হবে যেন পানিটা মাংসের গায়ে গায়ে থাকে , বেশি কম না হয়। এবার মাংসটা রান্না করতে হবে।

এক দম ফুল আচেঁ তত ক্ষন রান্না করতে হবে , যত ক্ষন না পানিটা শুকিয়ে যায়। যখন পানি শুকিয়ে তেল উপরে উঠে আসবে না ততক্ষন রান্না করবেন । মাঝে মাঝে ঢাকনা খুলে নেড়ে দিতে হবে। যখন মাংস গুলো নিচ থেকে উঠানো হবে তখন উপরের মাংস নিচে চলে যাবে। সব মাংস গুলো সমান তাপমাত্রায় চলে আসবে।
এবার বড় বড় ২৫০ গ্রাম রসুন নিতে হবে। রসুনের উপরের খোসা গুলো ফেলে দিবেন। কিন্তু গোড়া সব কেটে ফেলবেন না। রসুনের উপর ছোলার একটা লেয়ার রাখতে হবে। এরপর রসুনের উপর চাকু দিয়ে চিরে দিতে হবে। এটি খেতেও কিন্তু অসাধারন লাগবে।

মাংসের তেল উপরে উঠে আসলে রসুন আর চুই ঝাল দিয়ে দিতে হবে। এবার আবার উপর নিচে ভালো ভাবে নাড়া চাড়া করতে হবে। মাংসটা কিন্তু অনবরত নাড়তে হবে। এই পর্যায় অনবরত না নাড়লে মাংসটা লেগে যেতে পারে। এবার ঢাকা দিয়ে ৫ মিনিট অপেক্ষা করতে হবে।

চুলোর আচঁ কিন্তু ফুল রাখতে হবে পুরো রান্নায়। ৫ মিনিট পর ঢাকনা খুলে মেথি গুড়ো দিয়ে দিতে হবে। এ ক্ষেত্রে কাচাঁ মেথি গুড়ো করে দিলেই হবে , ভেজে দিতে হবে না। আবার মাংস গুলো কষাতে হবে। মাংস গুলো ততক্ষন কষাতে হবে যতক্ষন না রসুন গুলো সিদ্ধ হবে। এর পর ১ চা চামচ ভাজা জিরার গুড়ো , ১ চা চামচ রাধুনি গুড়ো , ১ চা চামচ গরম মসলা দিয়ে দিতে হবে। আবার নাড়া চাড়া দিয়ে কষিয়ে রান্না করতে হবে। এ ভাবেই আপনি মজাদার চুই ঝাল রান্না করতে পারবেন।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা