সারাদেশ

রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন

জেলা প্রতিনিধি: উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে আবারো আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ৩০-৪০টি ঝুপড়ি ঘর পুড়ে গেছে। তবে হতাহতের ঘটনা ঘটেনি।

মঙ্গলবার (২০ জুলাই) রাত পৌনে ৮টার দিকে বালুখালী শিবিরের ৯ নম্বর ক্যাম্পের বি- ব্লকে আগুন লাগে। কক্সবাজার ৮ আমর্ড পুলিশ ব্যাটালিয়নের অধিনায়ক এসপি শিহাব কায়সার খান বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, এপিবিএন সদস্য ও দমকলকর্মীদের সহযোগিতায় আগুন নেভানো হয়েছে। তবে তার আগেই ৩০-৪০টির মতো ঘর পুড়ে গেছে। এখনও পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। আগুনের সূত্রপাত কিভাবে তা জানতে সময় লাগবে।

এর আগে ২২ মার্চ বালুখালী রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডে অন্তত ১০ হাজার ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় অন্তত ১৫ জনের মৃত্যু হয় বলে জানায় জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।

সাননিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা