সারাদেশ

নরসিংদীতে ধর্ষণের পর কিশোরীকে হত্যা, গ্রেফতার ৩

নিজস্ব প্রতিনিধি, নরসিংদী : নরসিংদীর রায়পুরায় ১৭ বছরের কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় ৩ আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব।

মঙ্গলবার (২০ জুলাই) বিকেলে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১১ এর নরসিংদী জেলার কোম্পানী কমান্ডার (সিপিএসসি) ফ্লাইট লেফটেনেন্ট তৌহিদুল মবিন খান। এর আগে উপজেলার পান্থশালা ফেরিঘাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো, পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামের মৃত জাহের আলীর পুত্র সিরাজ মিয়া (৫৮), একই গ্রামের ফজলু মেম্বারের পুত্র শাহ আলম (৪০) এবং মধ্যনগর গ্রামের আবদুল জব্বার ফরাজীর পুত্র রফিকুল ইসলাম ফরাজী। গত ২৭ জুন দিবাগত রাতে কাচারিকান্দি গ্রামে স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে অগ্নিসংযোগের সময় ১৭ বছর বয়সের এক কিশোরীকে ঘর থেকে তুলে নিয়ে ধর্ষণের পর হত্যার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

প্রেস বিজ্ঞপ্তি অনুসারে, গ্রেফতারকৃত আসামিরা রায়পুরা কাচারীকান্দি এলাকায় সংগঠিত সন্ত্রাস বাহিনীর প্রধান। উক্ত এলাকায় সংগঠিত প্রায় সমস্ত হত্যাকান্ডসহ বিভিন্ন ধরনের চাঞ্চল্যকর অপকর্ম করতো তারা । এছাড়াও তারা জোরপূর্বক চর দখল ও সাধারণ গ্রামবাসীদের সংঘাতে জড়াতে বাধ্য করত। টেঁটাযুদ্ধ, হত্যা, চাঁদাবাজির মাধ্যমে এলাকায় তারা দীর্ঘদিন যাবৎ সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে জনমনে ভীতি সঞ্চার করে আসছে। দীর্ঘদিন গোয়েন্দা নজরদারির মাধ্যমে আসামিদের অবস্থান নিশ্চিত হয়ে র‌্যাব-১১ এর একটি চৌকস দল ১৯ জুলাই সন্ধ্যায় অভিযান পরিচালনা করে পান্থশালা ফেরীঘাট এলাকা হতে আসামিদেরকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে নগদ ৩৫,৭২০ টাকা ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‍্যাব-১১ এর নরসিংদী জেলার কোম্পানী কমান্ডার (সিপিএসসি) ফ্লাইট লেফটেনেন্ট তৌহিদুল মবিন খান বলেন, তারা সক্রিয়ভাবে বিভিন্ন হত্যাকান্ডের সাথে জড়িত ছিল। তাদের নামে রায়পুরা থানায় একাধিক হত্যা মামলা রয়েছে। গ্রেফতারের পর পরবর্তী ব্যবস্থা নেওয়ার লক্ষ্যে তাদেরকে রায়পুরা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা