সারাদেশ

গোপালগঞ্জের আরটিপিসিআর ল্যাবে ৬দিন বন্ধ পরীক্ষা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ: গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের আরটিপিসিআর ল্যাব যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। গত ৬ দিন ধরে এই বিকল অবস্থা সৃষ্টি হয়েছে। ফলে করোনার নমুনা পরীক্ষার ঢাকায় পাঠাতে হচ্ছে ।

শুক্রবার (১৬ জুলাই) হাসপাতালে গিয়ে জানাগেছে,গত ৬দিন যাবত এই ল্যাবে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রয়েছে। ৯৩৬টি নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। সহস্রাধিক নমুনা র‌্যাপিড কিটসের মাধ্যমে পরীক্ষা করা হয়েছে। ফলে ভোগান্তিতে পড়েছে করোনা আক্রান্ত রোগীরা।

এসব তথ্য নিশ্চিত করেছেন, গোপালগঞ্জের শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের আরটিপিসিআর ল্যাবের দায়িত্বরত কর্মকর্তা ও কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের প্রফেসর ডা.রাফি আহমেদ ।

এদিকে গত ২৪ ঘণ্টায় গোপালগঞ্জে ৩৫১ টি নমুনা পরীক্ষা করে ৬৯ জনের দেহে করোনা সনাক্ত হয়েছে। আর মৃত্যু হয়েছে ২জনের। আজ শুক্রবারে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ৫১ জন রোগী ভর্তি আছে।আর এ পর্যন্ত জেলায় ২৯হাজার ৫৪৫ টি নমুনা পরীক্ষা করে ৬হাজার ৩৫০জনের শরীরে করোনা সনাক্ত হয়। এর মধ্যে মোট সুস্থ হয়েছে ৫হাজার ১০৮জন। আর এ পর্যন্ত জেলায় মৃত্যুবরণ করেছেন ৭৮জন।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা