সারাদেশ

টেকনাফে বন্দুকযুদ্ধে ইয়াবা কারবারির মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কক্সবাজার : কক্সবাজারের টেকনাফ ও উখিয়া পালংখালীতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের সাথে বন্দুকযুদ্ধে লুৎফুর রহমান লুতুইয়া (৩৮) নামের এক ইয়াবা কারবারি মৃত্যু হয়েছেন। তিনি নলবুনিয়া গ্রামের জালাল আহমদের ছেলে।

বৃহস্পতিবার (১৫ জুলাই) বিকেল সাড়ে ৫ টার দিকে নলবুনিয়া চিংড়ির ঘেরে এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এ ঘটনায় তার কাছ থেকে ৫০ হাজার ইয়াবা ও একটি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করেছে বিজিবি।

বিজিবি’র সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের কাছে খবর আসে একদল ইয়াবা কারবারি মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে এপারে আসতে পারে। এমন খবরের ভিত্তিতে পালংখালী বিজিবির সদস্যরা নলবুনিয়া চিংড়ি ঘেরে অবস্থান নেয়।

তখন মাদক কারবারিরা বিজিবির অবস্থান বুঝতে পেরে গুলি চালায় পরে বিজিবিও পাল্টা গুলি চালায়। ঘটনাস্থল থেকে এক মাদক কারবারিকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে উখিয়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনায় কক্সবাজার ৩৪ বিজিবি অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, নিহত লুৎফুর রহমান লুতুইয়ার নিকট থেকে ৫০ হাজার ইয়াবা, ১টি দেশীয় একনলা বন্দুক উদ্ধার করা হয়।

বিজিবি অধিনায়ক আরও জানায়, ইয়াবা কারবারির বিরুদ্ধে ডাকাতি, মাদকসহ ১২টি মামলা রয়েছে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা