সারাদেশ

বরিশালে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিনিধি, বরিশাল : বরিশাল জেলা বাস-মি‌নিবাস-কোচ ও মাইক্রোবাস শ্র‌মিক ইউনিয়‌নের একাংশের নেতাদের গ্রেফতারের দাবি জানিয়েছে অপরাংশ শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দ। এ দাবিতে অভ্যন্তরীণ ৩১ রুটসহ দূরপাল্লার সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে তারা। এর সঙ্গে একাত্মতা পোষণ করেছে বাস মালিক সমিতি।

শুক্রবার (১৬ জুলাই) সকাল সোয়া ১০টায় রূপাতলী, নথুল্লাবাদ থেকে অভ্যন্তরীণ এবং ঢাকাসহ সকল রুটের বাস চলাচল বন্ধ করে দেয়া হয়। এতে করে লকডাউন শিথিলের দ্বিতীয় দিনে ব্যাপক ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে হেটে গন্তব্যে পৌঁছাতে চেষ্টা করছেন।

আন্দোলনকারী শ্রমিক নেতারা জানিয়েছেন, জেলা বাস-মি‌নিবাস-কোচ ও মাইক্রোবাস শ্র‌মিক ইউনিয়‌নের নেতা সুলতান মাহমুদসহ তার সন্ত্রাসী বাহিনী গ্রেফতার না হওয়ায় অনির্দিষ্টকালের আন্দোলনে নেমেছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন রুপাতলী মি‌নিবাস মা‌লিক স‌মি‌তির সাধারণ সম্পাদক কাওছার হো‌সেন শিপন।

তিনি ব‌লেন, শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক সুলতান মাহামু‌দ তার লোকজন নি‌য়ে বৃহস্প‌তিবার শ্রমিক ইউনিয়নের নবগঠিত কমিটির নেতাদের মারধর করেন। এর প্রতিবাদে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক‌রে দি‌লে পু‌লি‌শের আশ্বা‌সে বাস চলাচল স্বাভা‌বিক ক‌রে। ২৪ ঘণ্টার ম‌ধ্যে সুলতান মাহামুদসহ সকল‌কে গ্রেফতারে আল‌টি‌মেটাম দেয় তারা। পুলিশও আশ্বস্ত করেছিল সুলতান মাহমুদকে গ্রেফতার করবেন। কিন্তু তাকে গ্রেফতার না করায় বিক্ষুব্ধ শ্রমিকরা আবারো আন্দোলনে নেমেছেন।

ব‌রিশাল জেলা বাস মা‌লিক গ্রু‌পের যুগ্ম সাধারণ সম্পাদক কি‌শোর কুমার দে ব‌লেন, বাস মা‌লিক নেতা ও শ্রমিক নেতা‌দের মারধরের প্রতিবাদে আন্দোলন শুরু হয়েছে। যতক্ষণ হামলাকারীদের গ্রেফতার না করা হবে ততক্ষণে এই আন্দোলন প্রত্যাহার করা হবে না।

খোঁজ নিয়ে জানা গেছে, মামলা দায়েরের পর পরই জেলা বাস-মি‌নিবাস-কোচ ও মাইক্রোবাস শ্র‌মিক ইউনিয়‌নের একাংশের সভাপতি সুলতান মাহমুদ এলাকা ছেড়ে গেছেন। তার বাড়িতে খোঁজ করেও তাকে পাওয়া যায়নি।

তবে তিনি মুঠোফোনে জানিয়েছেন, রূপাতলী বাসস্ট্যান্ডের নিয়ন্ত্রণ নিতে যারা শ্রমিক নন তাদের দিয়ে কমিটি গঠন করে দিয়েছেন মাননীয় মেয়র মহোদয়। শ্রমিক সংগঠনের নীতিমালা অনুসারে শ্রমিক না হলে তিনি শ্রমিক ইউনিয়নের কমিটিতে থাকতে পারবেন না। কিন্তু শ্রমিক ইউনিয়নের নামে একটি অবৈধ কমিটি গঠন করে পরিমল চন্দ্র দাস ও আহমেদ শাহরিয়ার বাবু রূপাতলী বাস টার্মিনালের নিয়ন্ত্রণ নিতে এই জনভোগান্তি সৃষ্টি করছেন।

সুলতান মাহমুদ বলেন, মামলায় আসামি করা হয়েছে আমাকে। যখন স্ট্যান্ডে মারামারি হচ্ছিল তখন আমি ঘরে বসে কোরআন শরীফ পড়ছিলাম। তাহলে আমি আসামি হই কি করে? আন্দোলন ও মারামারির ঘটনা তাদের পূর্ব পরিকল্পিত। সেই পরিকল্পনার অংশ হিসেবে কাজ করেছেন তারা। প্রকৃতপক্ষে শ্রমিক ইউনিয়নের সভাপতি আমি ও সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম টিটু। আমাদের কমিটি শ্রম মন্ত্রনালয় থেকে অনুমোদিত।

কোতোয়ালি থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম বলেন, শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলছি। বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা