সারাদেশ

কুমিল্লায় চারটি পৃথক অভিযানে, গ্রেফতার ৫

নিজস্ব প্রতিনিধি, কুমিল্লা : কুমিল্লার বুড়িচংয়ে চারটি পৃথক অভিযানে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করেছে কুমিল্লার পুলিশ সদস্যরা।

শুক্রবার (১৬ জুলাই) বিকেল ৩ টায় আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা কারাগারে পাঠানো হয়েছে।

এর আগে তাদের কাছ থেকে আট কেজি গাঁজা ও ৫০ বোতল কফ সিরাপ জব্দ করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, রাজবাড়ীর গোয়ালন্দের উত্তর চর পাচুরিয়া গ্রামের মো. মুনছুর মৃধার ছেলে মো. আফসার মৃধা (২৯), কুমিল্লার বুড়িচংয়ের চড়ানল গ্রামের মো. রমিজ মিয়ার ছেলে সাইফুল (২৮), মৃত আব্দুস সোবহানের ছেলে মো. আবদুস শাহীন (৩৬), একই উপজেলার পাঁচোড়া গ্রামের কাজী দুলাল মিয়ার ছেলে কাজী বাকিদুল হাছান (২২) ও জেলার ব্রাহ্মণপাড়ার উত্তর তেঁতাভূমি আনন্দপুর খবি উল্লাহর বাড়ির খবি উল্লাহ ছেলে মো. মজিবুর রহমান হোসেন (২৪)।

পুলিশ কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ভোর থেকে দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে চারটি অভিযান চালিয়ে পাঁচ মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এ ঘটনার তাদের বিরুদ্ধে মামলা শেষে বিকেল ৩টার দিকে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠানো হয়।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা