সংগৃহীত ছবি
সারাদেশ

বন্যায় ভেসে এলো লাশ

জেলা প্রতিনিধি: কুমিল্লা জেলার বুড়িচংয়ে বন্যার পানিতে অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির লাশ ভেসে এসেছে। ঐ ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হবে।

রোববার (২৫ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ষোলনল ইউনিয়নের আগানগর গ্রামে লাশটি পাওয়া যায়।

আরও পড়ুন: সড়ক দুর্ঘটনা, নিহত ২

বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাহিদা আক্তার বলেন, রোববার আগানগর গ্রামে অজ্ঞাতপরিচয় ১ ব্যক্তির লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেয়। এর পরে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল হাসনাত জানান, লাশটি মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির বলে জানা যায়। এ সময় তিনি দীর্ঘদিন ধরেই এই উপজেলার বিভিন্ন স্থানে ঘোরাঘুরি করেছেন। কিন্তু তার বাড়ির ঠিকানা কেউই জানেন না।

আরও পড়ুন: হত্যা মামলার দুই আসামি গ্রেফতার

তিনি আরও বলেন, এতে ধারণা করা হচ্ছে, তিনি বন্যার পানিতে আটকে মারা যায়। তার ঠিকানা না পাওয়ায় বেওয়ারিশ হিসেবে স্থানীয়ভাবে তাকে দাফন করা হবে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা