সারাদেশ

বাড়ি ফেরা হলো না যুবকের

নিজস্ব প্রতিনিধি, বগুড়া : পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করতে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন মো. মিলন হোসেন (৪০) নামের এক যুবক। সড়ক দুর্ঘটনায় তার মৃত্যু হয়েছে। তিনি একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কাজ করতেন।

শুক্রবার (১৬ জুলাই) দুপুরের দিকে শেরপুর উপজেলার হামছায়াপুর কাঁঠালতলা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। এসময় মোটরসাইকেলের আরেক আরোহী পুলিশ কনস্টেবল আব্দুল্লাহ আল মামুন (৩৮) আহত হয়েছেন। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

নিহত মিলন হাসান গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ডামাদরপুর গ্রামের আব্দুস সোবহানের ছেলে। আহত পুলিশ কনস্টেবল মামুনও একই গ্রামের মাহবুবুর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও নিহতের স্বজনরা বলেন, মিলন হোসেন একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি হিসেবে কুমিল্লা জেলায় কর্মরত ছিলেন। পরিবারের সঙ্গে ঈদ করার জন্য মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। সঙ্গে তার বন্ধু একই এলাকায় কর্মরত পুলিশের কনস্টেবল আব্দুল্লাহ আল মামুনও ছিলেন। পথে মহাসড়কের হামছায়াপুর কাঁঠালতলা এলাকায় পৌঁছালে বগুড়াগামী দ্রুতগতির একটি মালবাহী ট্রাক তাদের সজোরে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলে থাকা দুজন ছিটকে মহাসড়কের ওপর পড়ে যান। এসময় ওই ট্রাকের পেছনের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান মিলন হোসেন।

হাইওয়ে পুলিশের শেরপুর গাড়ীদহ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম এই তথ্য নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পরপরই ট্রাকটি পালিয়ে যাওয়ায় চালক-হেলপার কাউকেই আটক করা যায়নি। তবে ঘাতক ট্রাকটি শনাক্ত করা গেছে। এ ঘটনায় শেরপুর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন।

সান নিউজ/ এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা