সারাদেশ

পুকুরে ডুবে মামা-ভাগ্নের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের বাজিতপুরে পুকুরের পানিতে ডুবে দুই জনের মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামা ও ভাগ্নে বলে জানা গেছে। বুধবার (১৪ জুলাই) বিকেলে উপজেলা সদরের রাবারকান্দি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- রংপুরের সদরের লিলু মিয়ার ছেলে মিলন মিয়া (২২) ও মিলনের ভাগ্নে একই এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে ইবনে রোমান শিমুল (১৭)।

বাজিতপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, শিমুল রাবারকান্দি ইব্রাহিমপুর বেটতলা পরিবারের সঙ্গে একটি ভাড়া বাসায় থাকতো। সে বাজিতপুর হাফেজ আব্দুর রাজ্জাক পাইলট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ছিলো।

তারা মামা মিলন রংপুর পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র। কয়েক দিন আগে তিনি ভাগ্নেকে দেখতে আসেন। এরপর বিধিনিষেধে আটকা পড়েন তাদের বাসায়।

বুধবার বিকেলে বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে মামা ও ভাগ্নে। কিন্তু দুজনের কেউই সাঁতার জানতো না। এক পর্যায়ে পানিতে তলিয়ে যান শিমুল। তাকে বাঁচাতে গিয়ে ডুবে যান মিলনও। এ সময় আশপাশের লোকজন পুকুর থেকে তাদের উদ্ধার করেন। কিন্তু তার আগেই তাদের মৃত্যু হয়।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা