সারাদেশ

অর্থসহায়তা পেলেন ৬৫০ পরিবহন শ্রমিক

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহে করোনায় ক্ষতিগ্রস্ত ৬৫০ পরিবহন শ্রমিককে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে ৫০০ টাকা করে অর্থসহায়তা প্রদান করা হয়েছে।

বুধবার (১৪ জুলাই) বিকেলে ময়মনসিংহ সিটি করপোরেশনের (মসিক) মেয়র ইকরামুল হক টিটু তাদের হাতে এ উপহার তুলে দেন।

মেয়র বলেন, লকডাউনে সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবহনশ্রমিকরা। তাই শুরু থেকেই বিভিন্ন সময়ে ত্রাণসামগ্রী বিতরণ, নগদ সহায়তা, ঈদ উপহার বিতরণ, ওএমএস কার্ড বিতরণের মাধ্যমে শ্রমিকদের সহযোগিতার চেষ্টা করেছি। শিগগিরই আরও ৫০০ পরিবহনশ্রমিককে সহযোগিতা করা হবে।

মেয়র ইকরামুল হক টিটু আরও বলেন, প্রধানমন্ত্রী বলেছিলেন ‘এই দেশের একজন মানুষও না খেয়ে মারা যাবে না। তিনি তার ওয়াদা রক্ষা করেছেন।’ কিন্ত আমাদের অসতর্কতার কারণে করোনায় আক্রান্ত হয়ে প্রায় ১৬ হাজার মানুষ মারা গেছেন।

শ্রমিকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা একটি পরিবারের অবলম্বন। আপনার কিছু হলে একটি পরিবার পথে বসে যাবে। তাই দয়া করে মাস্ক পরুন, স্বাস্থ্যবিধি মেনে চলুন। এছাড়া আপনাদের হাতে বহু মানুষের নিরাপত্তা জড়িত। দয়া করে মাস্কছাড়া কোনো যাত্রী উঠাবেন না।

বিতরণ কালে উপস্থিত ছিলেন- মেয়র-১ আসিফ হোসেন ডন, ওয়ার্ড কাউন্সিলর শীতল সরকার, মসিকের জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব, মোটরমালিক সমিতির মহাসচিব মাহবুবুর রহমান, কোচ বিভাগের সম্পাদক সোমনাথ সাহা, মোটরযান শ্রমিক ই উনিয়নের সাংগঠনিক সম্পাদক বিকাশ ঘোষসহ প্রমুখ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা