সারাদেশ

জমি-খাল দখলে, শিল্পপতির দুই পা বিচ্ছিন্ন

নিজস্ব প্রতিনিধি, ময়মনসিংহ : ময়মনসিংহের ভালুকায় জমি ও সরকারি খাল দখলকে কেন্দ্র করে স্থানীয় আর্টি কম্পোজিট ডায়িং মিলের মালিক শিল্পপতি আব্দুর রাজ্জাককে কুপিয়ে তার দুই পা বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে।

বুধবার (১৪ জুলাই) সকালে উপজেলার কাঠালি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাঠালিস্থ আর্টি কম্পোজিট ডায়িং মিল কর্তৃপক্ষের সঙ্গে পাশের সরকারি ধোবাজানের খাল ভরাট ও স্থানীয় জসিম উদ্দিন পাঠানগংদের জমি দখল নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল।

সূত্র আরও জানায়, বুধবার সকালে কারখানা মালিক খাল ভরাট ও বর্জ্য নিষ্কাশনের পাইপ লাইন স্থাপন কাজ পরিদর্শন করতে গেলে স্থানীয় জসিম উদ্দিন পাঠান নামে এক ব্যক্তি তাতে বাধা দেন। এতে কারখানার কর্মচারীরা স্থানীয় জসিম উদ্দিনসহ কয়েকজনের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এ সময় পাশে দাঁড়িয়ে থাকা কারখানা মালিক আব্দুর রাজ্জাকের ওপর হামলা চালায় স্থানীয়রা। তাদের দায়ের কোপে আব্দুর রাজ্জাকের দুই পা বিচ্ছিন্ন হয়ে যায়।

পরে মিলের লোকজন আহত আব্দুর রাজ্জাককে উদ্ধার করে প্রথমে ভালুকা ৫০ শয্যা সরকারি হাসপাতালে নিয়ে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার একটি হাসপাতালে পাঠানো হয়।

এ ঘটনায় অভিযুক্ত জসিম পাঠানের ভাই নাজিম উদ্দিন পাঠান দাবি করেন, স্থানীয় মেম্বার আব্দুল হামিদের নেতৃত্বে একদল ভাড়াটিয়া সন্ত্রাস তাদের বাড়িতে হামলা চালায়। এ সময় তার ভগ্নীপতির প্রাইভেটকার, একটি কিন্ডার গার্টেন স্কুল ও বসতবাড়ি ভাঙচুর করে। তারা জসিম উদ্দিন পাঠানের ওপর হামলা করতে গেলে তিনি আত্মরক্ষার্থে দৌড়ে পালিয়ে যান। তবে কার আঘাতে মিল মালিক আহত হয়েছেন, তা তারা জানেন না।

আর্টি কম্পোজিট ডায়িং মিলের অ্যাডমিন ম্যানেজার আল আমিন জানায়, জসিম পাঠান অতর্কিতভাবে তাদের মালিকের ওপর হামলা করেন এবং কুপিয়ে দুই পা বিচ্ছিন্ন করে ফেলেন।

ইউপি সদস্য আব্দুল হামিদ জানান, তিনি ঘটনার সময় ছিলেন না। মিল মালিকের ওপর হামলার বিষয়টি পরে শুনেছেন।

এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, মিল মালিকের ওপর হামলার ঘটনায় এক নারীসহ তিনজনকে জিজ্ঞাসাবাদ করার জন্য আটক করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা