সারাদেশ

তিস্তা চুক্তি সই করাসহ ছয় দফা দাবি

নিজস্ব প্রতিনিধি, রংপুর : কৃষি ও প্রকৃতিকে বাঁচিয়ে রাখতে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনাসহ ছয় দফা দ্রুত বাস্তবায়নের দাবি করেছেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদ।

সংগঠনটির দাবি, খরা ও বন্যায় নিষ্পেষিত উত্তরের ২ কোটি মানুষ এখন দিশেহারা। তাদের বাঁচাতে তিস্তা চুক্তি সই এবং মহাপরিকল্পনা বাস্তবায়ন করা জরুরি।

বুধবার (১৪ জুলাই) দুপুরে করোনার সংক্রমণ ঝুঁকি এড়াতে ভার্চুয়াল প্লাটফর্মে সংবাদ সম্মেলনে তিস্তা বাঁচাতে মহাপরিকল্পনাসহ ছয় দফা তুলে ধরে বক্তব্য রাখেন পরিষদের সভাপতি নজরুল ইসলাম হক্কানী।

নজরুল ইসলাম হক্কানী বলেন, তিস্তায় সারা বছর পানির প্রবাহ ঠিক রাখা, ভাঙন, বন্যা, খরায় ক্ষতিগ্রস্ত কৃষকসহ অসহায় মানুষের স্বার্থ সংরক্ষণ এখন সময়ের দাবি। এ দাবির বাস্তবায়নে ব্যর্থ হলে তিস্তাবেষ্টিত জনজীবন, কৃষি ও প্রকৃতি চরম হুমকির মুখে পড়বে।

তিনি আরও বলেন, পানিবঞ্চিত রেখে উত্তরের জনজীবন, কৃষি ও প্রকৃতিকে তিলে তিলে হত্যা করা হচ্ছে। এই হত্যা থামাতে হবে। তিস্তা বাঁচাতে শুধু আশ্বাস নয়, চুক্তির মাধ্যমে মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে।

এ সময় নদীর বাংলাদেশপ্রান্ত বাঁচাতে ছয় দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলোর মধ্যে রয়েছে তিস্তা নদী সুরক্ষায়‌ ‘মহাপরিকল্পনা’ দ্রুত বাস্তবায়ন, অভিন্ন নদী হিসাবে ভারতের সঙ্গে ন্যায্য হিস্যার ভিত্তিতে তিস্তা চুক্তি সম্পন্ন করা।

এছাড়া তিস্তা নদীতে সারা বছর পানির প্রবাহ ঠিক রাখতে জলাধার নির্মাণ, তিস্তার ভাঙন, বন্যা ও খরায় ক্ষতিগ্রস্ত কৃষকদের স্বার্থ সংক্ষণ করতে হবে। ভাঙনের শিকার ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন নিশ্চিত করতে হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

মেসির ফ্রি-কিকে ইতিহাস, তবুও হতাশ মায়ামি

ক্যাম্পেওনস কাপের ফাইনালে ক্রুজ আজুলকে হারিয়ে ছন্দে ফেরার ইঙ্গিত দিয়েছিল ইন্ট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা