সারাদেশ

নাটোরে বিদ্যুৎস্পৃষ্টে মামা-ভাগ্নের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, নাটোর : নাটোরের গুরুদাসপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মামা ও ভাগ্নের মৃত্যু হয়েছে। রোববার (২৫ জুলাই) দুপুরে উপজেলার চাপিলা ইউনিয়নের ধানুরা ভিটেপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, নাটোর এনএস কলেজের সম্মান দ্বিতীয় বর্ষের ছাত্র মকবুল হোসেন (২২) ও তার মামা আব্দুস সাত্তার (৬৭)।

স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য আইয়ুব আলী বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, ‘রোববার দুপুরে মকবুল হোসেন একই এলাকায় তার নানার বাড়িতে বেড়াতে যায়। এ সময় বাড়ির উঠোনে সে এবং তার মামা গল্প করছিল। তখন অসাবধানতাবশত সেখানে টানানো বৈদ্যুতিক তারে মকবুলের লাগলে সে বিদ্যুতায়িত হয়। এ সময় মকবুলের মামা আব্দুস সাত্তার তাকে বাঁচাতে গেলে সেও বিদ্যুৎস্পৃষ্ট হয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’

নিহতদের স্বজনরা জানান, বাড়ির রান্না ঘরের বিদ্যুতের তারে ফল্ট ছিল। আর সেই তারটি পাশের কাপড় শুকানো জিআই তারের সঙ্গে লেগে থাকায় এই দুর্ঘটনা ঘটে।

সান নিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

সাটুরিয়ায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার বিষয়ক সচেতনতামূলক সভা

মানিকগঞ্জের সাটুরিয়ায় গ্রাহকদের মাঝে স্মার্ট প্রি-...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা