সারাদেশ

অন্তঃসত্ত্বা নারীকে ধর্ষণ!

নিজস্ব প্রতিনিধি, মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাড়িতে আশ্রয় দিয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে ধর্ষণের ঘটনা ঘটেছে।

সোমবার (১২জুলাই) রাতে উপজেলার দক্ষিণ মেদিনী মন্ডল গ্রামে একই গ্রামে ধর্ষণের এ ঘটনা ঘটে।

এ ঘটনায় ধর্ষক কাবিল হোসেন বেপারীকে গ্রেফতার করে মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। কাবিল দক্ষিণ মেদিনী মন্ডল গ্রামের তোতা মিয়ার ছেলে।

লৌহজং থানা পুলিশের এসআই ও মামলার তদন্ত কর্মকর্তা আশরা ফ হোসেন জানান, সোমবার সন্ধ্যায় মেদিনী মন্ডল গ্রামের এক অটোরিকশা চালক তার ৭ মাসের অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে শিমুলিয়া ঘাটে ঘুরতে যান। ঘাট এলাকায় ঘুরতে গিয়ে তার অটোর চার্জ শেষ হয়ে যায়। এসময় ওই রিকশাচালকের পূর্ব পরিচিত কাবিল হোসেন বেপারীর সঙ্গে দেখা হয়।

এ সময় কাবিল রিকশাচালকের স্ত্রীকে তার বাড়িতে আশ্রয় দেয়ার জন্য নিয়ে যায়। পরে রাত ১০টার দিকে অন্তঃসত্ত্বা ওই নারীকে কাবিল ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় ধর্ষণের মামলা করেছে ওই নারীর স্বামী। মামলার পর পুলিশ ধর্ষক কাবিল হোসেনকে গ্রেফতার করে আদালতে পাঠিয়েছে।

এ ব্যাপারে লৌহজং থানা পুলিশের ওসি আলমগীর হোসাইনবলেন, ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। ধর্ষককে গ্রেফতার করে মুন্সিগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা