সারাদেশ

অভুক্তদের জন্য ফরিদপুর জেলা প্রশাসনের ফুডস্পট

নিজস্ব প্রতিনিধি, ফরিদপুর: কোভিড ১৯ এর প্রাদুর্ভাবে দরিদ্র, দুঃস্থ, ভাসমান, অসচ্ছল জনগণের জন্য খাদ্য সহায়তা স্বরূপ ফরিদপুর জেলা প্রশাসনের উদ্যোগে ফুডস্পট করা হয়েছে। শহরের গুরুত্বপূর্ণ স্থান ভাঙ্গা রাস্তায় অবস্থিত সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ে সোমবার দুপুরে জেলা প্রশাসক অতুল সরকারের পক্ষ থেকে ফুডস্পট টি উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক দীপক কুমার রায়।

ফরিদপুর জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, লক ডাউন চলাকালীন সমস্ত খাবার হোটেল বন্ধ রয়েছে। এ অবস্থায় যারা ফরিদপুরে জরুরী কাজে এসেছেন তাদের কোনও খাবারের সংস্থান ছিলও না। এরকম অসহায় অবস্থায় পরে যাওয়া দরিদ্র, দুঃস্থ, ভাসমান, অসচ্ছল জনগণের জন্য এ ফুডস্পট করা হয়েছে।

সরেজমিন পরিদর্শনে দেখা যায়, সারদা সুন্দরী বালিকা উচ্চ বিদ্যালয়ের মাঠে সামিয়ানা টাঙিয়ে, টেবিল চেয়ার স্থাপন করে সুন্দর পরিপাটি পরিবেশে খাবার পরিবেশন করা হচ্ছে। এসময় খাবার পরিবেশনে ওয়ান টাইম প্লেট ও ওয়ান টাইম গ্লাস ব্যবহার করা হয়। জেলার ও জেলার বাইরে থেকে নানা জরুরী কারণে যেসব ব্যক্তি এসেছেন তাদের অনেকেই চলার পথে এখান থেকে খেয়ে নিচ্ছেন। প্রথম দিনে খিচুড়ি, সবজি, বিশুদ্ধ পানি খাবার সরবরাহ করা হয়েছে।

করোনাকালীন জেলায় ত্রাণ সহায়তাসহ অন্যান্য সেবার পাশাপাশি সম্পূর্ণ বিনামূল্যে প্রতিদিন ফুডস্পটে ৩০০ জনকে খাবার প্রদান করা হবে। প্রাথমিক ভাবে ১ টি স্পটে এ খাবার প্রদান শুরু হলো। চাহিদা ও পরিস্থিতি বিবেচনায় স্পটের সংখ্যা ও প্রদানের সংখ্যাও বাড়ানো হবে বলে জেলা প্রশাসন সূত্রে জানা গেছে।


সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা