সারাদেশ

জামালপুরে দোস্ত এইডের পক্ষ থেকে অর্ধশত হুইলচেয়ার বিতরণ

নিজস্ব প্রতিনিধি,জামালপুর: দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির পক্ষ থেকে জামালপুর জেলার অসহায় ও দরিদ্র প্রতিবন্ধীদের মাঝে বিনামূল্যে ৫০টি হুইলচেয়ার বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৩ জুলাই) সকালে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে জামালপুর জেলার মেলান্দহে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির সেক্রেটারি জেনারেল গোলাম মোহাম্মদ চৌধুরীর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেলান্দহ উপজেলা পরিষদের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী।

প্রধান অতিথির বক্তব্যে ইঞ্জিনিয়ার মো. কামরুজ্জামান অসহায় মানুষদের জন্য দোস্ত এইডের প্রতিটি কার্যক্রমকে সাধুবাদ জানান, উপজেলা পরিষদের পক্ষ থেকে সবসময় পাশে থাকার আশ্বাস দেন এবং সংস্থার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করেন।

দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী বলেন, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি সারা দেশব্যাপী শিক্ষা, স্বাস্থ্য, হুইল চেয়ার বিতরণ, ওযুখানা ও টিউবওয়েল স্থাপন, মসজি নির্মাণ, কুরবানি, কর্মসংস্থান তৈরি, জরুরী সহায়তা প্রদান, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণসহ বিভিন্ন দাতব্য কার্যক্রম পরিচালনা করে আসছে। তিনি দোস্ত এইডের সকল দাতা, শুভাকাঙ্ক্ষী, স্বেচ্ছাসেবক, মিডিয়াকর্মী, উপকারভোগী, সংশ্লিষ্ট জনপ্রতিনিধি ও প্রশাসনসহ সকলেক দোস্ত এইডের পাশে থাকার জন্য ধন্যবাদ জানান এবং ভবিষ্যতে এ কার্যক্রমকে আরো প্রসারিত করার জন্য সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার ফিন্যান্স এ্যান্ড এডমিন অফিসার কোহিনুর আলম সুমন, প্রোজেক্ট ম্যানেজার আবুল কায়েসসহ সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও ভলেন্টিয়ারবৃন্দ।

অনুষ্ঠান পরিচালনা করেন সংস্থার অপারেশন ম্যানেজার জহুরুল ইসলাম।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা