সারাদেশ

নারায়ণগঞ্জে দুই শ্রমিক নিহত,আহত ১

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জ বন্দর থানা এলাকায় ড্রেনের মাটি খননের সময় বাউন্ডারি দেওয়াল ধসে চাপা পড়ে এক নারী শ্রমিক আহতসহ আরও দুই জন নিহত।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর সাড়ে ১২টায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন, দুলালী বেগম(৩২), মো. হৃদয়(৩৫) তিনি শ্রমিক সরদার ছিলেন। আহত হয়েছেন অজ্ঞাত ওই নারী শ্রমিক বয়স আনুমানিক (৩২)। আহত নারী শ্রমিক জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

নিহত দুলালীর স্বামী শ্রমিক আলতাব হোসেন জানান, দুপুরে রাসেল নামে ঠিকাদারের অধীনে বন্দর থানার উত্তর লক্ষনখোলা রাস্তায় ড্রেনে মাটি খননের কাজ করতেন তারা। এ সময় ড্রেন সংলগ্ন প্রাইমারির স্কুলের বাউন্ডারি দেওয়াল ধসে চাপা পড়ে তিনজন গুরুতর আহত হয় পরে তাদেরকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে। পরে সেখান থেকে বিকাল সাড়ে তিনটায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দুলালী ও হৃদয়কে মৃত ঘোষণা করেন।

মৃত দুলালী গাইবান্ধা সদর থানার হাট লক্ষীপুর গ্রামের আলতাব হোসেনের স্ত্রী বর্তমানে বন্দর ইস্পাহানী বাজার এলাকায় থাকতেন এক ছেলে দুই মেয়ের জনক ছিলেন তিনি।

মৃত হৃদয় গাইবান্ধা সদর উপজেলার বাসিন্দা। বর্তমানে বন্দর স্পাহানি এলাকায় থাকতো।

সত্যতা নিশ্চিত করেন ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া তিনি বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা