সারাদেশ

চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি: খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি,বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্য নির্বাহী কমিটর সদস্য দীপংকর তালুকদার এমপি ফুলের শুভেচ্ছা দিলেন নব নিযুক্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে।

মঙ্গলবার (১৩ জুলাই) বিকালে শহরের পৌর ট্রাক টার্মিনালস্থ আওয়ামী লীগ দলীয় কার্যালয়ে এক সীমিত আকারে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নব নিযুক্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে ফুলের শুভেচ্ছা প্রদান করেন। দীপংকর বলেন,মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে পার্বত্যবাসী বিশেষ করে রাঙামাটির পক্ষ হতে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।

মাননীয় প্রধানমন্ত্রী পাহাড়ের মানুন গুলোকে অত্যন্ত সু নজরে দেখেন এবং ভালবাসেন এটার নজির ইতি মধ্যে আপনারা পেয়ে গেছেন। জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি,সাবেক রাঙামাটি জেলা পরিষদের চেয়ারম্যান নিখিল কুমার চাকমাকে পার্বত্য চট্টগ্রাম উন্নয়বোর্ডের চেয়ারম্যান নিযুক্ত করে পার্বত্য চট্টগ্রামের
উন্নয়নকে আরো এক ধাপ এগিয়ে দিলেন প্রধানমন্ত্রী।

নব নিযুক্ত পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নিখিল কুমার চাকমা বলেন,আমি প্রথমে অভিনন্দন জানানই মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তিনি আমাকে পার্বত্য চট্টগ্রামের অবহেলিত জনপথ ও পাহাড়ের মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার জন্য দায়িত্ব দিয়েছেন। এর সাথে ধন্যবাদ ও অভিনন্দন জানাই
পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর ও রাঙামাটি সম্মানিত সংসদ সদস্য দীপংকর তালুকদার এসপিকে। সকলের সহযোগিতা ও পরামর্শ নিয়ে আমি পার্বত্য চট্টগ্রামের উন্নয়নে কাজ করবো।

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজি মুছা মাতব্বর এর সঞ্চলনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি চিংকিউ রোয়াজা, সহ-সভাপতি হাজি মো.কামাল উদ্দিন, সহসভাপতি মো.রুহুল আমিনসহ আওয়ামী লীগ অংগসংগঠনের নেতাকর্মীরা।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাদমানের মারাত্মক চোট, হাসান মাহমুদের দুর্দান্ত জোড়া আঘাত

সিলেট টেস্টের দ্বিতীয় দিনটিতে টাইগার শিবিরের জন্য মিশে আছে স্বস্তি আর গভীর উদ...

মার্কিন বাজারে বড় ধাক্কা খেলো চীন ও ভারত! বিপাকে বাংলাদেশও!

যুক্তরাষ্ট্রের বাজারে পোশাক রপ্তানিতে বড় ধরনের ছন্দপতন ঘটেছে। চলতি বছরের প্রথ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা