সারাদেশ

মুন্সীগঞ্জে কামারপাড়ায় নেই টুং টাং 

মো.নাজির হোসেন,মুন্সীগঞ্জ: আর কয়েকদিন পরই পবিত্র ঈদুল আজহা। করোনা ভাইরাস সংক্রমণের কারণে এ ঈদ সামনে কোরবানির জন্য কামারপাড়ায় তেমন ব্যস্ততা নেই। নেই টুং টাং শব্দ। বংশ পরম্পরায় এ পেশার সঙ্গে জড়িত কামার পরিবার গুলো। পরম যত্ন সহকারে তারা কোরবানির জন্য চাপাতি, চাকু, ছুরিসহ ধারালো সব সামগ্রী তৈরি। অথচ করোনার কারণে এ বছর তাদের হাতে কাজ কমে গেছে।

সরেজমিনে মুন্সীগঞ্জ শহরের উপকণ্ঠ পঞ্চসার পেট্রোল পাম্প সংলগ্ন কামারপাড়ায় এমন চিত্র মিলেছে।

কামাররা বলছেন, তাদের কাজ নেই বলে অনেকটা অলস বসে আছেন। মনে করছে করোনার কারণে এ বছর কোরবানির পশু জবাই কম হবে৷ তাই তো এবার দা,বটি, ছুরি, চাকু, চাপাতি ও পশু জবাই করার বড় আকারের ছোরা বানাতে আসছেন উল্লেখযোগ্য কেউ। এতে অবসর সময় কাটাচ্ছেন তারা।

কামার ভোলা নাথ (৪৮) বলেন, আমি এখানে ২৫ বছর ধরে এ পেশায় জড়িয়ে আছি। বাপ-দাদার পেশাকে আকড়ে ধরে রেখেছি। আগে কোরবানির ঈদ আসলে দৈনিক ৩ থেকে ৪ হাজার টাকা রোজগার করতাম৷ অথচ গেল বছর কোরবানির ঈদের সামনে তেমন আয় রোজগার হয়নি৷ আর এ বছর হাতে তেমন কোন কাজ নেই।

তিনি আরও বলেন, লকডাউন চলাকালীন ৩০০ টাকার বেশি কাজ করতে পারি না। এ টাকায় সংসার চলে না। সংসারে বাবা, মা, স্ত্রী ও তিন কন্যা সন্তান রয়েছে। মনে করেছিলাম ঈদ ঘিরে কিছু কাজ করবো৷ কিন্তু মনে হচ্ছে না ভালো কাজ হবে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা