সারাদেশ

স্কুলব্যাগে সাড়ে ৫১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৯

নিজস্ব প্রতিনিধি, নারায়ণগঞ্জ : নারায়ণগঞ্জের আড়াইহাজার বিষনন্দী ফেরিঘাট এলাকা থেকে সাড়ে ৫১ কেজি গাঁজাসহ ৯ মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। সোমবার (১২ জুলাই) বিকেলে তাদেরকে গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (১৩ জুলাই) দুপুর ১২টায় র‌্যাব-১১ থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।

গ্রেফতার মাদক কারবারিরা হলেন, শেরপুরের শ্রীবরদী উপজেলার লঙ্গরপাড়া মাদারপুর এলাকার আব্দুল করিমের ছেলে মো. আলম (২২), একই এলাকার মো. আনছার আলী মিয়ার ছেলে মো. শামীম মিয়া (৩০), জামালপুরের বকশীগঞ্জ উপজেলর মৃত মো. দেলোয়ার হোসেনের ছেলে মো. দুলাল হোসেন (৪০), পটুয়াখালীর গলাচিপা উপজেলার চরকাজল এলাকার মো. হারুনের ছেলে মো. আরিফ (৩০), মো. সুন্দর আলীর ছেলে মো. আলম (২০), মাদারপুর এলাকার সুন্দর মিয়ার স্ত্রী মোছা. ঝর্ণা বেগম (৫০), এবং মো. সুজনের মেয়ে সুজেতা খাতুন (৪০), ব্রাহ্মণবাড়ীয়ার সরাইল উপজেলার মো. আবুল কাশেমের স্ত্রী মোছা. রোজি বেগম (৩০), ময়মনসিংহের ধোবাউড়ার তারাকান্দি এলাকার মো. রতনের মেয়ে মোছা. হাসি আক্তার ফুর্সি (২৭)।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন ধরে অভিনব পদ্ধতিতে স্কুল ব্যাগে গাঁজা এনে নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় ও সরবরাহ করতো। তাদের বিরুদ্ধে আড়াইহাজার থানায় মাদক আইনে মামলা হয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

কুমিল্লায় মা-ভাতিজিকে কুপিয়ে হত্যা, যুবক আটক

কুমিল্লার দেবিদ্বারে আত্মহত্যায় বাধা দেওয়ায় মা ও ৮ মাস বয়সী ভাতিজিকে কুপিয়ে হ...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা