সারাদেশ

সড়কে ধানের চারা রোপণ করে প্রতিবাদ

নিজস্ব প্রতিনিধি,নীলফামারী: রাস্তাটি আগে থেকেই ছিল ভাঙাচোরা, আর বর্ষাকালে কাদায় হাঁটাচলা দায়। এলাকাবাসী দীর্ঘদিন ধরে সংস্কারের দাবি জানালেও কাজ না হওয়ায় এবার তাতে ধানের চারা রোপণ করে প্রতিবাদ জানিয়েছেন।

সরেজমিনে ঘুরে জানা যায়, সৈয়দপুরের অদূরে পার্বতীপুর উপজেলার বেলাইচন্ডী ইউনিয়নের বাননীরঘাট সিএনবি সড়ক হয়ে হরিরামপুর সরদারপাড়া যাওয়ার রাস্তাটি চলাচলের একেবারেই অনুপযোগী হয়ে পড়েছে। এ সরকারের আমলে দেশের প্রায় ৯০ ভাগ রাস্তা পাকা করা হলেও এ রাস্তাটি কারও নজরে আসেনি। সামান্য বৃষ্টি হলেই রাস্তাটিতে হাটু কাদা হয়ে পড়ে। ফলে ওই রাস্তা দিয়ে চলাচল করতে চরম দুর্ভোগ পোহাতে পথচারীদের। অথচ ওই সড়ক দিয়ে দুইটি উচ্চ বিদ্যালয়, দুইটি সরকারী প্রাথমিক বিদ্যালয়, দুইটি মসজিদ, দুইটি মাদরাসা ও কাটারীপাডা, সুরভীপাড়া, ইব্রাহীমপাড়া, উজানপাড়া, সরকারপাড়া, কৈপুলকীপাড়া, মধ্যপাড়া, কৈপুলকীচাকুরী পাড়াসহ দৈনিক কয়েক হাজার লোক এ সড়ক দিয়ে চলাচল করেন। এছাড়া ভাঙ্গা রাস্তার কারণে প্রায় প্রতিদিনই ঘটে দুর্ঘটনা। এদিকে গ্রামে কেউ অসুস্থ হলে তাকে হাসপাতালে নিয়ে যাওয়া কঠিন হয়ে পড়ে।

ওই গ্রামের বাসিন্দা তারেক, সোহাগ, সাবু, দেলওয়ারসহ অনেকেই আক্ষেপ করে জানান, দেশের সব জায়গায় সবকিছুর উন্নয়ন হলেও আমাদের এই অবহেলিত গ্রামের রাস্তা-ঘাটের কোন উন্নয়ন হয় না। আর যোগাযোগ ব্যবস্থা উন্নত নয় বলে আমাদের জীবন মানও উন্নত হচ্ছে না। আমাদের গ্রামের মেয়েদের সহজে কেউ বিয়ে করতে চায় না। কারণ গ্রামের রাস্তা-ঘাট ভালো নয় বলে।

এলাকার সামশুল হক বলেন, জনপ্রতিনিধি ও প্রশাসনকে জানানোর পরেও এখনো কোন কাজ হচ্ছে না। গ্রামবাসী রাস্তায় ঠিক মত চলাচল করতে পারছেন না। বিপর্যস্ত হয়ে পড়েছে যোগাযোগ ব্যবস্থা। তাই বাধ্য হয়ে আমরা এলাকাবাসী কর্দমাক্ত রাস্তায় ধানের চারা রোপণ করে বিক্ষোভ ও প্রতিবাদ করতে বাধ্য হয়েছি। এরপরেও রাস্তা যদি সংস্কার না করা হয় তাহলে জোরদার আন্দোলন করব।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা