সারাদেশ

কৃষকের দুইশত গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মো. ফজলু রহমান নামে এক কৃষকের প্রায় দুইশত কাঠগাছ কর্তন ও পুকুরের মাছ চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা। ঘটনার পর ভুক্তভোগী ওই কৃষক বাদী হয়ে বিজয়নগর থানায় একটি অভিযোগ দিয়েছেন।

শুক্রবার (৯ জুলাই) গভীর রাতে উপজেলার চান্দুরা ইউনিয়নের জালালপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কৃষক ফজলু রহমান জানান, ঘটনার দিন রাতে বৃষ্টি হওয়ায় পাহারাদার বাড়িতে চলে যায়। এই সুযোগে দুর্বৃত্তরা ধারালো দা দিয়ে সবগুলো গাছের নিচের অংশ কেটে দেয় এবং জাল দিয়ে পুকুরের সব মাছ তুলে নিয়ে যায়। সকালে স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে এসে দেখেন তার সব শেষ হয়ে গেছে। প্রায় একবছর আগে আড়াই লক্ষ টাকা খরচ করে বিভিন্ন প্রজাতির কাঠগাছ গুলো রোপণ করা হয়েছিল। এতে তার চার লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে অভিযোগ করেছেন।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফয়সাল আহমেদ বলেন, এ বিষয়ে একটি অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটির তদন্ত চলছে।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা