সারাদেশ

বালুবোঝাই ট্রাক উল্টে নিহত ৩, আহত ৪ 

নিজস্ব প্রতিনিধি, বান্দরবান : বান্দরবানের লামায় বালুবোঝাই ট্রাক উল্টে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

রোববার (১১ জুলেই) দুপুরে লামা-চকরিয়া সড়কের মিরিঞ্জা পাহাড় সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আলীকদম উপজেলার চৈক্ষ্যং ইউনিয়নের সিরাজ কারবারী পাড়ার বাসিন্দা শুভ দাশের স্ত্রী রূপসী দাশ (২০) ও গোবিন্দ দাশের স্ত্রী চিনু দাশ (৩০)। নিহত অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

অপরদিকে আহতরা হলেন- নিহত রূপসী মায়া দাশের মেয়ে অঙ্কিতা দাশ (৩) ও তার ননদ রেখা দাশ (২৭), কুমিল্লা সিটি করপোরেশনের ১নম্বর ওয়ার্ডের ফিরোজ মিয়ার ছেলে জেলার ট্রাকচালক মো. জাহাঙ্গীর (৫০) ও কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার বাসিন্দা শহিদুল্লার ছেলে মাহিন্দ্রা চালক মো. সাগর (২৫)।

পুলিশ ও স্থানীয়রা বলেন, দুপুরে ওই এলাকায় বালুবোঝাই একটি ট্রাকের সঙ্গে একটি মাহিন্দ্রা ও মোটরসাইকেলের ত্রিমুখী সংঘর্ষ হয়। এতে ট্রাক উল্টে ঘটনাস্থলে দুইজন ও লামা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আরও একজনের মৃত্যু হয়।

বান্দরবানের লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানায়, মরদেহ উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

সাননিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা