ভারতের মণিপুরে ভূমিধসে নিহত বেড়ে ৪৭ ( ফাইল ফটো)
আন্তর্জাতিক

ভারতের মণিপুরে ভূমিধসে নিহত বেড়ে ৪৭

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর-পূর্বাঞ্চলের মণিপুর রাজ্যে ব্যাপক ভূমিধসে মৃতের সংখ্যা বেড়ে ৪৭ জনে দাঁড়িয়েছে।

আরও পড়ুন : হেনোলাক্সের মালিক সস্ত্রীক গ্রেফতার

মঙ্গলবার (৫ জুলাই) কর্মকর্তারা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় আরো ৫ টি লাশ উদ্ধার করা হয়েছে।

গত বুধবার গভীর রাতে রাজ্যের ননি জেলার একটি টেরিটোরিয়াল আর্মি ক্যাম্পের কাছে একটি নির্মাণাধীন মেট্রো রেলওয়ে সাইটে এ ভূমিধসের ঘটনা ঘটেছে।

স্থানীয় গণমাধ্যমকে একজন পুলিশ কর্মকর্তা বলেছেন, নিহতদের মধ্যে ২৭ জন সেনা জওয়ান এবং স্থানীয় ও নির্মাণ শ্রমিকসহ ২০ জন বেসামরিক নাগরিক রয়েছেন।

আরও পড়ুন : কমেছে আক্রান্ত ও মৃত্যু

টেরিটোরিয়াল আর্মি হলো ভারতীয় সেনাবাহিনীর একটি স্বেচ্ছাসেবী সংরক্ষিত বাহিনী। এখনো পর্যন্ত প্রায় ১৫ জনের মতো নিখোঁজ রয়েছেন যাদের মধ্যে বেশিরভাগই বেসামরিক নাগরিক।

মুখপাত্র বলেছেন, ভারতীয় সেনাবাহিনী এবং জাতীয় দুর্যোগ ত্রাণ বাহিনী ঘটনাস্থলে এখনো উদ্ধার অভিযান চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন : রংপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর নিহতদের পরিবারকে ৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেয়ার ঘোষণা দিয়েছেন।

আরও পড়ুন : ৫৮ হাজার হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন

প্রসঙ্গত, জুন থেকে সেপ্টেম্বরের বর্ষাকালে ভূমিধস এবং বন্যা উত্তর ও উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলোতে একটি সাধারণ বিষয়।

ভারী মৌসুমী বৃষ্টি ভারতের কৃষিকাজের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে এটিতে প্রাকৃতিক দুর্যোগের সূত্রপাত হয়।

সান নিউজ/এইচএন

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীর কৃত্রিম খালে লবণাক্ত পানি প্রবেশে কৃষকদের হাহাকার

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার জুগির হাওলা গ্রামে এ...

মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে তৎপর রয়েছে পাকিস্তান : শেহবাজ শরীফ

শান্তি ফেরাতে তৎপরতা: মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্...

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদারের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুন্সীগঞ্জের বীর মুক্তিযোদ্ধা খোরশেদ আলম দিদার (৮৫...

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টাকালে আটক ৮

মৌলভীবাজারের কুলাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে য...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা