ফাইল ছবি
আন্তর্জাতিক

রুশদের ঠেকানোর মতো অস্ত্র নেই

সান নিউজ ডেস্ক: দোনবাস প্রদেশের দোনেৎস্ক দখল করার প্রস্তুতি নিচ্ছে রুশ সেনারা। দোনেৎস্কের সম্মুখভাগের শহর হলো স্লোভিয়ানেস্ক। আল জাজিরা’র এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।

আরও পড়ুন: পদ্মা সেতুতে স্বপরিবারে প্রধানমন্ত্রী

দোনবাসের লুহানেস্ক দখল করার পর এখন রুশ সেনাদের নজর দোনেৎস্কের দিকে।

বার্তা সংস্থা এপি জানিয়েছে, দোনেৎস্কের স্লোভিয়ানেস্কের বাসিন্দা এবং সেখানে অবস্থান করা ইউক্রেনের সেনারা জানিয়েছেন, তারা বুঝতে পারছেন স্লোভিয়ানেস্কে ব্যাপক হামলা চালাবে রুশ সেনারা।

নাম প্রকাশ না করার শর্তে এপিকে একজন সেনা বলেন, সবাই জানে স্লোভিয়ানেস্কে বড় যুদ্ধ হবে।

২৩ বছর বয়সী একজন স্বেচ্ছাসেবী সেনা, যিনি যুদ্ধের আগে অ্যাকাউন্টেন্ট হিসেবে কাজ করতেন, দুঃখ করে বলেন, আসন্ন রুশ সেনাদের হাতে যেসব অত্যাধুনিক অস্ত্র আছে সেগুলো প্রতিহত করা এবং রুশ সেনাদের ঠেকানোর মতো অস্ত্র আমাদের হাতে নেই।

আরও পড়ুন: শপিং মলে বন্দুক হামলা, নিহত ৭

দুঃখের হাসি দিয়ে এ সেনা বলেন, ‘আমরা জানি কি আসছে।’

এদিকে ২০১৪ সালে রুশপন্থি সেনারা স্লোভিয়ানেস্ক দখল করেছিল। তাদের অধীনে তিন মাস ছিল স্লোভিয়ানেস্ক। ওই সময় অঞ্চলটিতে থাকা বেশ কয়েকজন সাংবাদিক এবং সরকারি কর্মকর্তাদের অপহরণ করা হয়েছিল। বেশ কয়েকজনকে হত্যা করা হয়েছিল।

স্লোভিয়ানেস্কের মেয়র জানিয়েছেন, শহরে এখন প্রতিদিন তিন থেকে পাঁচবার গোলাবর্ষণ হচ্ছে। তাছাড়া গত সপ্তাহ থেকে ক্লাস্টার বোমার ব্যবহার অত্যাধিক বেড়ে গেছে।

আরও পড়ুন: মেঘনা গ্রুপের কারখানায় অগ্নিকাণ্ড

প্রসঙ্গত, গত ১৭ ফেব্রুয়ারি থেকে পূর্ব ইউক্রেনের রুশপন্থী বিদ্রোহী ও সরকারি বাহিনীর মধ্যে সংঘর্ষ শুরু হয়। ২১ ফেব্রুয়ারি বিদ্রোহীদের দুই রাষ্ট্র ‘দোনেৎস্ক পিপলস রিপাবলিক’ ও ‘লুহানস্ক পিপলস রিপাবলিক’কে স্বীকৃতি দিয়ে শান্তি রক্ষায় ওই অঞ্চলে সেনাবাহিনী পাঠায় রাশিয়া।

পরে ২৪ ফেব্রুয়ারি রুশপন্থী বিদ্রোহীদের সহায়তার লক্ষ্যে মস্কো স্থল, নৌ ও বিমান বাহিনীকে ইউক্রেনে পূর্ণমাত্রার অভিযানের নির্দেশ দেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তারপর থেকে এখন পর্যন্ত সংঘাত অব্যাহত রয়েছে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা