সারাদেশ

কাপ্তাইয়ে বন্যহাতির তাণ্ডব

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি : রাঙামাটি কাপ্তাইয়ে শিল্পএলাকায় বন্যহাতির তাণ্ডবে একটি বসতঘর, দোকান ও গাড়ি ভাংচুর করেছে। প্রতিদিন হাতির ভয়ে এলাকার বসবাসরতদের রাত কাটাতে হয় আতংকে। এভাবে প্রতিদিন পাশ্বর্বতী জঙ্গল হতে ২/১টি হাতি এসে এলাকায় প্রায়ই হামলা চালানোর ফলে মানুষ বিভিন্নভাবে ক্ষয়ক্ষতির সম্মুখীন হচ্ছে বলে জানা গেছে।

রোববার (১১ জুলাই) ভোর ৪টা বাজে তালপট্টি এলাকায় ঘুমন্ত অবস্থায় সেলিম নামে একজন শ্রমিকের বসবাসরত ঘরটি বন্যহাতি তাণ্ডব চালিয়ে ভেঙে দেয়। সে সময় সেলিম ঘর থেক দৌড়ে পালিয়ে প্রাণে রক্ষা পায় বলে জানান।

এছাড়া একইদিন সড়কে রাখা একটি মিনি ট্রাকের গ্লাস ও দরজা এবং বটতল এলাকার তোফাজ্জল এর দোকান ভেঙে ফেলে। ক্ষতিগ্রস্ত লোকজন প্রশাসনের নিকট ক্ষতিপূরণ দাবি করেন।

স্থানীয়রা জানায়, আমরা প্রতিদিন ঘরের শিশুদের নিয়ে আতংকে থাকি। বন্যহাতির এ অত্যাচার থেকে পরিত্রাণ চেয়ে বন বিভাগের প্রতি আবেদন জানান স্থানীয়রা।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

জাতিসংঘ মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

দক্ষিণ সুদানে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ব...

রাবি শিক্ষার্থীকে মারধর: রাতে রেলস্টেশনে ভাঙচুর

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থীকে মারধরের প্রতিবাদে মধ্যরাতে রেল...

সাভারে পার্কিং করা বাসে আগুন

সাভারে পার্কিং করে রাখা ‘সাভার পরিবহনের’ একটি যাত্রীবাহী বাসে অগ্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা