সারাদেশ

আর্জেন্টিনার জয়ে ব্রাহ্মণবাড়িয়ায় আনন্দ মিছিল

নিজস্ব প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া : কোপা আমেরিকার ফাইনাল শেষ হয়েছে। এতে ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে জয় পেয়েছে আর্জেন্টিনা। বিশ্বব্যাপী এ জয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে। এর অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ায় এর উত্তাপ যেন একটু বেশিই ছিল।

রোববার (১১ জুলাই) সকাল ৮টার দিকে জেলা শহরের দক্ষিণ মৌড়াইল, পূর্বপাইকপাড়া ও কাজীপাড়া এলাকায় আর্জেন্টিনা সমর্থকরা আনন্দ মিছিল করেন। তবে পুলিশের ভয়ে কোনো মিছিলই শহরের প্রধান সড়কে করতে পারেনি সমর্থকরা। খেলায় হারের পর ব্রাজিল সমর্থকদের কোনো তৎপরতা চোখে পড়েনি।

জানা গেছে, ম্যাচ শেষেই ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দক্ষিণ মৌড়াইলের বৌবাজার মোড় থেকে ২০-২৫ জন আর্জেন্টাইন সমর্থক আনন্দ মিছিল বের করেন। এ সময় মিছিলকারীরা বিভিন্ন স্লোগান দিয়ে উল্লাস করতে থাকেন। তবে মিছিল শুরুর কয়েক মিনিটের মধ্যেই পুলিশ চলে আসায় মিছিলকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন। এ ছাড়া শহরের পূর্বপাইকপাড়া ও কাজীপাড়ায়ও আনন্দ মিছিল করেন আর্জেন্টিনার সমর্থকরা।

সান নিউজ/এনএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা