সারাদেশ

ফুটবল নিয়ে বাকবিতণ্ডার পর ধর্ষণচেষ্টার অভিযোগে থানায় নারী

গোপালগঞ্জ প্রতিনিধি: জেলার কাশিয়ানীতে ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বের জের ধরে প্রতিপক্ষকে ফাঁসাতে থানায় মিথ্যা ধর্ষণচেষ্টার অভিযোগ করেন এক নারী। পরে অবশ্য এলাকাবাসীর কাছে ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন ওই নারী।

শনিবার (১০ জুলাই) অভিযোগ মিথ্যা স্বীকার করে থানা থেকে তা প্রত্যাহার করে নেন তিনি। ওই নারী উপজেলার পারুলিয়া ইউনিয়নের শিবপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত ২৫ জুন ফুটবল খেলাকে কেন্দ্র করে শিবপুর গ্রামের দুইজনের মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় প্রতিবেশী আরেকজন এগিয়ে আসেন। প্রথমে বিতণ্ডায় জড়ানো দুজনের মধ্যে একজনের স্ত্রী ওই প্রতিবেশীর সঙ্গে কথা কাটাকাটিতে লিপ্ত হন। এতে সেই নারী ক্ষিপ্ত হয়ে ওইদিন কাশিয়ানী থানায় প্রতিবেশী ব্যক্তির বিরুদ্ধে ধর্ষণচেষ্টার অভিযোগ দায়ের করে হাসপাতালে ভর্তি হন।

কিন্তু ঘটনার দু সপ্তাহ পর সেই নারী বলেন, কথা কাটাকাটির জেরে রাগ করে থানায় গিয়ে মিথ্যা অভিযোগ করি। সেখানে সাংবাদিকরা আমার কাছে ঘটনা সম্পর্কে জানতে চাইলে আমি তাদের কাছে ওই ব্যক্তির বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করি। এজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত।

কাশিয়ানী থানার এসআই নুরুল আনোয়ার অভিযোগ প্রত্যাহারের কথা স্বীকার করে বলেন, ওই নারী থানায় একটি অভিযোগ দায়ের করেন। তদন্ত করে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

পঞ্চগড়ে ৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার, মোটরসাইকেল জব্দ

পঞ্চগড়ের বোদা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযান চালি...

মুন্সীগঞ্জে বাড়ি থেকে ডেকে নিয়ে আ'লীগ কর্মীকে হত্যার অভিযোগ

মুন্সীগঞ্জ সদর উপজেলার চরাঞ্চলের চরকেওয়ার ইউনিয়নে...

জামিন পেলেন পরীমনি

ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আদাল...

সাবেক উপমন্ত্রী আবদুল হাইয়ের জন্য মিলাদ ও দোয়া মাহফিল

মুন্সীগঞ্জের বর্ষীয়ান রাজনীতিবিদ, সাবেক উপমন্ত্রী,...

কাজে ফিরেছেন শ্রমিকরা,আন্দোলনে উসকানির অভিযোগে ৮ মামলা, গ্রেপ্তার ৩০

টানা কয়েক দিনের শ্রমিক অসন্তোষ, বিক্ষোভ, সংঘর্ষ ও...

রায়পুরা সরকারি কলেজে এমপি বকুলকে সংবর্ধনা ও নবীনবরণ

নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবে...

পাকিস্তানকে হারিয়ে সাফ মিশন শুরু ভারতের

ভারত বনাম পাকিস্তান সাফ চ্যাম্পিয়নশিপ ম্যাচের মূল তথ্যগুলো এক ন...

রাজশাহীতে শিক্ষানবিশ কর্মকর্তাদের সঙ্গে রাসিক প্রশাসকের মতবিনিময়

জনগণের প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা