সারাদেশ

মেসি ওজনে কম, দামে আকাশ ছোঁয়া!

নেত্রকোনা প্রতিনিধি: আর্জেটিনা ফুটবল দলের সমর্থক আজিজুর রহমান। তিনি বছরখানেক আগে শখের বশে খর্বাকৃতির একটি ষাঁড় কিনেন। নাম রাখেন মেসি। তার বয়স এখন ৪ বছর। আকৃতি ছোট হলেও দৌড়ায় ক্ষিপ্রগতিতে। ষাঁড়টির ওজন খুব কম হলেও দাম আকাশ ছোঁয়া।

২৭ ইঞ্চি উচ্চতার ষাঁড়টির ২৪ ইঞ্চি দৈর্ঘ্য। মেসির মালিক আজিজুর দাম হাঁকছেন ১০ লাখ টাকা। তিনি বলেন, এরইমধ্যে মেসির দাম ৪ লাখ টাকা উঠেছে। ৪ বছর বয়সের এ ষাড়ই দেশের সবচেয়ে ছোট বলে দাবি করেন তিনি।

আজিজুর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কমলপুর গ্রামের বাসিন্দা। তিনি খালিয়াজুরি উপজেলা সমবায় কর্মকর্তা। শনিবার (১০ জুলাই) দুপুরে তার বাড়িতে গিয়ে দেখা গেল, মেসিকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছে বাড়ির সামনে আমগাছের সঙ্গে।

অনেকে ষাঁড়টি একঝলক দেখতে বাড়িতে ভিড় করছেন। তাদের মধ্যে জাহিদ হাসান নামে একজন জানান, তিনি ষাঁড়টির খবর পেয়ে নেত্রকোনার নাগড়া থেকে এসেছেন। শৌখিন জাহিদ হাসান ষাঁড়টি কিনতে চান। কিন্তু মালিক দাম বেশি চাওয়ায় তিনি পিছিয়ে গেছেন।

তিনি বলেন, এরকম ষাঁড় আমি আর কখনো দেখিনি। শুনেছি ষাঁড়টি বিক্রি হবে। দাম নাগালের মধ্যে থাকলে কিনে নিতাম। কিন্তু মালিক ১০ লাখ টাকা দাম চাচ্ছেন।

ষাড়টি দেশি জাতের বলে জানান জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মনোরঞ্জন ধর। তিনি বলেন, খোঁজ নিয়ে জেনেছি এর জন্ম দেওয়া গাভিটি স্বাভাবিক ওজন আকৃতির ছিল। এটি ওই গাভির ৩ নম্বর বাছুর। জন্মগত ত্রুটির কারণে এমনটি হতে পারে। আমার জানা মতে দেশে এ রকম ছোট ষাঁড় আর নেই।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

মস্কোয় ইউক্রেনের বড় ড্রোন হামলা

রাশিয়ার মস্কো অঞ্চলে বড় ধরনের ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এতে দুজন নিহত ও ছ...

ভারী বৃষ্টিতে ডুবেছে নিউমার্কেট, ব্যাহত যান চলাচল

রোববার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে ভারী বৃষ্টিতে নিউমার্কেট ও আশপাশে...

সরকারের সাফল্য স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে: স্বাস্থ্যমন্ত্রী

সরকারের বড় সাফল্য অনেকটাই স্বাস্থ্যখাতের ওপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন স...

বিটিভির সাবেক মহাব্যবস্থাপক রেজাউল করিম রবু মারা গেছেন

সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ ও বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) সাবেক মহাব্যবস্থ...

বাধ্য হয়েই তেলের দাম বাড়ানো হয়েছে: জ্বালানি প্রতিমন্ত্রী

মধ্যপ্রাচ্যের চলমান ভূরাজনৈতিক সংকটের প্রভাবে আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল...

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

বাংলাদেশ সেনাবাহিনী প্রধান ও বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি জেনারেল...

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ৩

বগুড়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় এক নারীসহ তিনজন নিহত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে নেও...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা