সারাদেশ

বিনামূল্যে মিলছে অক্সিজেন সেবা

নিজস্ব প্রতিনিধি, গোপালগঞ্জ : গোপালগঞ্জের কোটালীপাড়ায় অক্সিজেন সহায়তা দিতে কাজ করছে বেশ কয়েকটি সংগঠন। ফোন করলেই বিনামূল্যে অক্সিজেন সেবা পৌঁছে দিচ্ছেন তারা।

এ সংগঠনগুলোর মধ্যে ‘জ্ঞানের আলো পাঠাগার’ ও ‘টিম গেরিলা’ অন্যতম সামাজিক সংগঠন। অপরদিকে উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুনের সমন্বয়ে শেখ রাসেল অক্সিজেন সেবা টিম মাঠে কাজ করছে। ফোন করলেই এসব সংগঠনের বিভিন্ন টিম করোনা রোগীর বাড়িতে অক্সিজেন সিলিন্ডার নিয়ে হাজির হচ্ছেন। প্রতিটি টিমেই প্রশিক্ষিত যুবকরা কাজ করছেন বলে জানিয়েছে সংগঠনগুলো।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডেপুটি কন্ট্রোলার মিকাইল ইসলাম টুটুল বলেন, উপজেলার হিরণ গ্রামের আমার আত্মীয় ইদ্রিস শেখ (৪৭) ও তার স্ত্রী পান্না বেগম (৪০) করোনায় আক্রান্ত। শনিবার সকালে পান্না বেগমের শ্বাসকষ্ট শুরু হয়। পান্না বেগমের অক্সিজেন লেভেল মেপে অক্সিজেন দিতে বলেন। আমরা তখন জ্ঞানের আলো পাঠাগারের টিম লাইফ সাপোর্টের জন্য যোগাযোগ করি। সঙ্গে সঙ্গে তারা রোগীর বাড়িতে এসে অক্সিজেন লাগিয়ে দিয়ে যায়।

জ্ঞানের আলো পাঠাগারের সাধারণ সম্পাদক মাসুদুর রহমান পারভেজ বলেন, আমরা উপজেলার ১১ ইউনিয়ন ও এক পৌরসভায় দুটি টিম গঠন করেছি। এই টিম করোনা রোগীদের অক্সিজেন সেবা দিয়ে কাজ করে যাচ্ছে।

উপজেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুন বলেন, বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকে নিয়ে শেখ রাসেল অক্সিজেন সেবা টিম গঠন করেছি। এ টিম চিকিৎসকদের পরামর্শক্রমে করোনায় আক্রান্ত রোগীদের বিনামূল্যে অক্সিজেন সেবা প্রদান করবেন।

টিম গেরিলার পরিচালক নির্ঝর চক্রবর্তী বলেন, আমাদের টিমে যারা কাজ করছেন তাদের অধিকাংশই ছাত্র। আমরা দুটি অক্সিজেন সিলিন্ডার দিয়ে করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছি। যদি কোনো হৃদয়বান ব্যক্তি বা প্রতিষ্ঠান আমাদের আরও অক্সিজেন সিলিন্ডার উপহার দেন তাহলে আমরা সেসব সিলিন্ডার দিয়েও বিনামূল্যে রোগীদের সেবা দিবো।

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের আবাসিক অফিসার শাওন সিকদার টুটু বলেন, এ ক্রান্তিকালীন সময়ে স্বেচ্ছাসেবী এসব সংগঠন যে সেবামূলক কাজ করছে তা সত্যিই প্রশংসার দাবি রাখে। তবে করোনা রোগীদের অক্সিজেন দিতে হলে অবশ্যই চিকিৎসকদের পরামর্শ নিতে হবে। এছাড়া সকল স্বেচ্ছাসেবীরই পিপিই, মাস্ক পরে প্রটেকশন নিয়ে করোনা রোগীর সেবা দিতে হবে।

সাননিউজ/এমএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

নৈতিক অবক্ষয় বহু বছর ধরে চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

সমাজের পচন ও নৈতিক অবক্ষয় বহু বছর ধরে শুরু হয়েছে এবং এর নানা লক্ষণও এখন দৃশ্য...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা