সারাদেশ

জামালপুরে র‌্যাবের অভিযানে ৭জুয়াড়ী আটক

নিজস্ব প্রতিনিধি, জামালপুর: জামালপুরের মেলান্দহে অভিযান চালিয়ে ৭জুয়াড়ীকে আটক করেছেন র‌্যাব-১৪।

শনিবার (১০ জুলাই) দুপুরে উপজেলার মালঞ্চ দক্ষিণ পাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।

র‍্যাব সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর র‌্যাব-১৪ জামালপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও স্কোয়াড কমান্ডার সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাব উপজেলার মালঞ্চা দক্ষিণ পাড়া এলাকায় একটি বাড়িতে অভিযান চালায়।

অভিযান কালে জুয়া খেলারতবস্থায় ওই এলাকার মো. আব্দুস সালামের ছেলে মো. বিল্লাল (৩২), মো. তৈয়ব আলীর ছেলে মো.উকিল (৩৫), মৃত সোহবান মন্ডলের ছেলে মো. আমিনুর ইসলাম (৩৭), মো. সাহাযোদ্দির ছেলে দুলাল (৪০), আব্দুল হাকীমের ছেলে মো. শফিকুল ইসলাম (২২), মজিবর রহমানের ছেলে মো.ফরহাদ (২৫) ও মৃত হাসমত মন্ডলের ছেলে মো.বাদশা মণ্ডল (৩৮)কে আটক করেছে। এ সময় র‌্যাব সদস্যরা জুয়া খেলার তাস ও নগদ ১৯ হাজার ২২৫ টাকা উদ্ধার করেন।

এ ঘটনায় মেলান্দহ থানায় একটি মামলা হয়েছে বলে জানিয়েছেন ওসি মো: মাঈদুল ইসলাম।

সাননিউজ/ জেআই

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

শুটিংয়ে অপ্রীতিকর প্রস্তাবে ক্ষুব্ধ রাধিকা আপ্তে

চলচ্চিত্রে অপ্রয়োজনীয় নগ্নতা ও শুটিং সেটে অস্বস্তিকর প্রস্তাব নিয়ে ক্ষোভ প্রক...

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগ দিতে আজ সকালে নিউইয়র্কের উ...

ড্রোন হামলার মধ্যেই রাশিয়ার নির্বাচনে পুতিনের দলের জয়

রাশিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষ স্টেট দুমার নির্বাচনে সহজ জয়ের পথে রয়েছে দেশট...

জাতিসংঘে ভাষণ দেবেন তারেক রহমান

জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে প্রথমবারের মতো জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দি...

শিশুদের ক্যানসার চিকিৎসায় ২৬ লাখ ইউরো দিলেন মেসি

ফুটবল মাঠের বাইরেও বিভিন্ন মানবিক কর্মকাণ্ডে অবদান রেখে চলেছেন লিওনেল মেসি। এ...

বাংলাদেশ–ইউনান বাণিজ্য ছাড়িয়েছে ১৩০ কোটি ইউয়ান

চীনের ইউনান প্রদেশের সঙ্গে শিক্ষা, সংস্কৃতি, নবায়নযোগ্য জ্বালানি ও অর্থনৈতিক...

এমপি নজরুলের সর্বোচ্চ শাস্তির দাবিতে সাতক্ষীরায় বিক্ষোভ

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) ও জামায়াতে ইসলামী থেকে বহিষ্কৃত গাজী নজরু...

১০ হাজার ব্যাংকারের পুনর্বহালের দাবিতে মহাসড়ক অবরোধ

ইসলামী ব্যাংক থেকে চাকরিচ্যুত ১০ হাজারের বেশি কর্মকর্তা-কর্মচারীকে পুনর্বহালে...

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলায় একসঙ্গে কাজ করবে বাংলাদেশ-চীন

সাইবার নিরাপত্তা, আইনশৃঙ্খলা রক্ষা, সাইবার অপরাধ দমন ও প্রযুক্তিগত সক্ষমতা বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা